চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশকে আমি যা দিয়েছি, দেশ তারচেয়ে বেশি দিয়েছে: অধ্যাপক আনিসুজ্জামান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩১ অপরাহ্ণ ২৫, সেপ্টেম্বর ২০১৮
বাংলাদেশ
A A

জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান বলেছেন, দেশকে আমি যা দিয়েছি দেশ আমাকে তারচেয়ে বেশি দিয়েছে। ২০১৮ সালে সরকার ঘোষিত তিন জাতীয় অধ্যাপককে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মঙ্গলবার সন্ধ্যায় বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে বঙ্গীয় সাহিত্য-সাংস্কৃতিক পরিষদের আয়োজনে জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম এবং জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীকে সংবর্ধনা দেওয়া প্রদান করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আব্দুল মাল আবুল মুহিত। সভাপ্রধান ছিলেন বঙ্গীয় সাহিত্য-সাংস্কৃতিক পরিষদের সভাপতি কথা সাহিত্যিক সেলিনা হোসেন।

সম্মাননা গ্রহণকালে জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান বলেন, দেশকে আমি যা দিয়েছি, দেশ আমাকে তারচেয়ে বেশি দিয়েছে। জাতীয় অধ্যাপকের সম্মানে ভূষিত হওয়া আমার জন্য যেমন সম্মানের তেমনি ভারের। পরিচয়টা আমাকে যেমন সম্মানিত করেছে, তেমনি দায়িত্ব বাড়িয়ে দিয়েছে অনেক।

জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, আমি একজন শিক্ষক। এই পরিচয়ে গর্ববোধ করি। জীবনের শেষদিন পর্যন্ত আমি এই পরিচয়টা বহন করতে চাই।

Reneta

তিন জাতীয় অধ্যাপককে নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, বাঙলার ভাষা ও সাংস্কৃতিক জ্ঞান ও মহানুভবতার দিক দিয়ে তাদের তুলনা নেই। অসাধারণ মানুষ হিসেবে ইতিহাসে তারা জায়গা করে নিয়েছেন। তারা এতই সম্মানিত ব্যক্তি যে তাদের নিয়ে কখনো প্রশ্ন সৃষ্টি হয়নি।

সভাপ্রধানের বক্তব্যে সেলিনা হোসেন বলেন, তারা জাতীর জন্য জ্ঞানের বাতি। আমরা তাদের আলোকে যেন আলোকিত হতে পারি সেটাই আমাদের কাম্য।

এছাড়া মানববিদ্যা চর্চার ক্ষেত্রে তরুণ প্রজন্মকে জাতীয় অধ্যাপকদের কাছ থেকে জ্ঞান নেওয়ার আহ্বান জানান বিশিষ্টজনেরা। তারা বলেন, অসম্প্রদায়িক বাংলাদেশ গড়তে তাদের ভূমিকা অপরিসীম। জাতির যেকোনো সংকটে তারাই আমাদের পথ দেখান।

আগামী দিনে তরুণ প্রজন্মকে জাতীয় অধ্যাপকদের কাছ থেকে জ্ঞান আহরণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তারা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জাতীয় অধ্যাপকলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

বছরের শুরুতে এসএসসি, মাঝামাঝিতে এইচএসসি পরীক্ষার প্রস্তাব

মে ১৩, ২০২৬

একাত্তর ও জুলাইকে একটিকে অপরের বিপরীতে দাঁড় করানো যাবে না: প্রতিরক্ষা উপদেষ্টা

মে ১৩, ২০২৬

‘বাংলাদেশের চলচ্চিত্রকে গলা টিপে মারবেন না’

মে ১৩, ২০২৬

চীনে ডোনাল্ড ট্রাম্পকে লাল গালিচা সংবর্ধনা

মে ১৩, ২০২৬

হামে আক্রান্ত ৬ মাসের শিশু নূর নাহারের পাশে দাঁড়ালেন ডা. জুবাইদা রহমান

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT