চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেলোয়ারের বিরুদ্ধে নির্যাতিত নারীর মামলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৬ অপরাহ্ণ ০৭, অক্টোবর ২০২০
- সেমি লিড, জনপদ, নোয়াখালী
A A

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার হোসেন ও তার সহযোগী আবুল কালামের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন নির্যাতনের শিকার নারী (৩৭)।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে ওই গৃহবধূ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯/১(৩০) ধারায় মামলা করেছেন ( নম্বর-১০)।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ চৌধুরী জানান, আরেকটি মামলা হয়েছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মামলার এজাহারে বলা হয়েছে, আসামি দেলোয়ার ও কালাম গত বছরের ২২ অক্টোবর বাদীর ঘরে ঢুকে পড়েন। এরপর দেলোয়ার তাকে ধর্ষণ করেন। এরপর এ বছরের ৭ এপ্রিল পুনরায় দেলোয়ার ও কালাম তাকে ঘর থেকে তুলে পাশের খালে থাকা নৌকায় নিয়ে যান। সেখানে প্রথমে দেলোয়ার তাকে ধর্ষণ করেন। পরে কালাম ধর্ষণ করেন।

এ সময় হুমকি দিয়ে বলেন, এ কথা কাউকে বা পুলিশকে বললে জীবন শেষ করে মরদেহ মাটিতে পুঁতে ফেলবে। তাই ধর্ষণের শিকার গৃহবধূ এত দিন কাউকে কিছু বলেননি।

গত ২ সেপ্টেম্বর রাত ৯টার দিকে একলাশপুর ইউনিয়নে ওই গৃহবধূর বসতঘরে ঢুকে তার স্বামীকে পাশের কক্ষে বেঁধে রাখেন দেলোয়ার বাহিনীর বাদলসহ অন্যরা। এরপর তারা গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেন।

Reneta

এ সময় গৃহবধূ বাধা দিলে তারা গৃহবধূকে বিবস্ত্র করে বেধড়ক মারধর করে মোবাইলে ফোনে ভিডিওচিত্র ধারণ করেন। পরে অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। এ ঘটনায় দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় নির্যাতনের শিকার ওই নারী বাদী হয়ে গত রোববার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে বেগমগঞ্জ থানায় মামলা করেছেন। সেখানে নয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো সাত-আটজনকে আসামি করা হয়।

এ দুটি মামলায় দেলোয়ারসহ আটজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। এর মধ্যে চারজন এজাহারভুক্ত আসামি। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে পুলিশ চারজনকে রিমান্ডে নিয়েছে।

এ মামলার পলাতক আসামিরা হলেন আবুল কালাম, ইস্রাফিল হোসেন, সামছুদ্দিন সুমন, আবদুর রব ও আরিফ। তাঁদের সবার বাড়ি বেগমগঞ্জে। তারা সবাই একলাশপুরের দেলোয়ার বাহিনীর সদস্য।

বাহিনীপ্রধান দেলোয়ারকে গত রোববার দিবাগত রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে বাসে তল্লাশি চালিয়ে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, দুটি গুলিসহ গ্রেপ্তার করে র‍্যাব-১১।

পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে মামলার প্রধান আসামি বাদলকে গ্রেপ্তার করা হয়। সোমবার রাতে বাদলকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করে র‍্যাব।

অন্যদিকে সোমবার সন্ধ্যায় বেগমগঞ্জে দেলোয়ারের মাছের খামারে র‌্যাব ১১-এর একটি টিম অভিযান চালায়। এ সময় ওই মাছের খামার থেকে সাতটি তাজা ককটেল ও দুটি গুলি উদ্ধার করা হয়। গতকাল তাকে সিদ্ধিরগঞ্জ থানায় সোপর্দ করে অস্ত্র আইনে মামলা করে র‍্যাব।

সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ দুপুরে দেলোয়ারকে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে বিচারক ফাহমিদা বেগম দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দেলোয়ারধর্ষণ মামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT