চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দূর করুন স্মার্টফোন আসক্তি

চ্যানেল আই টেকচ্যানেল আই টেক
২:১২ অপরাহ্ণ ০৮, সেপ্টেম্বর ২০১৭
টিপস-রিভিউ, তথ্যপ্রযুক্তি
A A
স্মার্টফোন আসক্তি

প্রযুক্তির অগ্রগতির কারণে স্মার্টফোন, ট্যাব কিংবা ল্যাপটপ এখন আমাদের সার্বক্ষণিক সঙ্গী। দিনের প্রায় প্রতিটি ক্ষণেই কোনো না কোনো কারণে এসব ডিভাইস আমাদের ব্যবহার করতে হয়। তবে এসব ইলেক্ট্রনিকস ডিভাইস দীর্ঘ সময় ধরে ব্যবহার আমাদের মানসিক স্বাস্থ্যে বড় ধরনের প্রভাব ফেলে বলে মনে করেন বিশেষজ্ঞরা। মানসিক শান্তি নষ্ট করার পাশাপাশি অনেক ক্ষেত্রে কাছের মানুষদের সাথে সম্পর্ক খারাপ করার খেত্রেও প্রভাব বিস্তার করে এসব ডিভাইসের দীর্ঘ ব্যবহার।

প্রয়োজন থাকায় এসব ডিভাইসের ব্যবহার একেবারে বন্ধ করে দেওয়ারও কোনো উপায় নেই। তবে আসক্তি থেকে বেরিয়ে এসে কেবলমাত্র প্রয়োজনের সময়টুকুতেই কেবল স্মার্টফোন, ল্যাপটপ কিংবা ট্যাব ব্যবহার করা যেতে পারে।

স্মার্টফোন আসক্তি দূর করার অনেক উপায় রয়েছে। তিন সপ্তাহে স্মার্টফোন আসক্তি থেকে বেরিয়ে আসার এমনই একটি উপায় জানিয়েছে সংবাদমাধ্যম টাইম।

প্রথম সপ্তাহ

প্রযুক্তির ব্যবহার থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। যদিও আমাদের অগোচরেই দৈনন্দিন জীবনে প্রযুক্তির প্রবেশ ঘটে থাকে। টেক-ফ্রি জোন তৈরি করুন। গুরুত্বপূর্ণ সময়গুলোতে প্রযুক্তি থেকে দূরে থাকতে এটি আপনাকে সাহায্য করবে।

ঘুম থেকে উঠার পর ৩০ মিনিট ফোন ব্যবহার করবেন না। বিশেষজ্ঞদের মতে, আপনার দিনের শুরুটা যদি প্রযুক্তির ব্যবহার ছাড়াই শুরু হয়, তাহলে দিনের অন্য সময়েও আপনি সকল কাজে মনোযোগ দিতে পারবেন আগের থেকে বেশি।

Reneta

খাওয়ার সময়টাতে কোনো প্রযুক্তি পণ্য ব্যবহার করবেন না। এর ফলে খেতে পারবেন আরও মনোযোগ দিয়ে।

প্রযুক্তির ব্যবহারে নিজেই নিজের উপর নিষেধাজ্ঞা আরোপ করুন। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে লাগাম টেনে ধরুন। রাতে একটি নির্দিষ্ট সময়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিজেই নিজেকে বাধা দিন।

দ্বিতীয় সপ্তাহ

ফোনের সাথে বন্ধন ছিন্ন করুন। চেষ্টা করুন নিজেকে ফোন থেকে যতটা সম্ভব দূরে রাখতে। তবে কাজের কোনো ফোনকল, ইমেইল বা এসএমএস হলে সেটি ভিন্ন কথা।

ফোনের সকল পুশ নোটিফিকেশন বন্ধ রাখুন। পুশ নোটিফিকেশন চালু থাকলে বিভিন্ন অ্যাপের আপডেট বা অন্যান্য তথ্য, ফেসবুকের বিভিন্ন নোটিফিকেশন সামনে চলে আসে। সব ধরনের নোটিফিকেশন বন্ধ করে রাখলে ফোন আপনাকে আগের মতো আর যখন তখন কাছে টানবে না।

কোথাও গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকার সময়টাতে ফেসবুক চালাচ্ছেন? কী দরকার। অন্তত এ সময়টাতে এসব থেকে দূরে থাকুন।

নিজের জন্য সময় বের করুন। এ সময়টাতে বিভিন্ন প্রযুক্তি পণ্য এমনকি টিভি দেখা থেকেও বিরত থাকুন। এ সময়ে কোনো বই পড়ুন, খেলাধুলা করুন কিংবা হাঁটতে যেতে পারেন।

তৃতীয় সপ্তাহ

প্রযুক্তি পণ্যের ব্যবহার একেবারেই বন্ধ করলে চলবে না। তবে ব্যবহার করতে হবে একেবারেই প্রয়োজন বুঝে।

একেবারে সময় ধরে বিভিন্ন গ্যাজেট ব্যবহার করুন। একটি নির্দিষ্ট সময় পরপর হাল্কা বিরতি নিন। এ সময়ে কিছুক্ষণ হাঁটতে পারেন।

প্রযুক্তি পণ্য ব্যবহারে নজরদারির জন্য অ্যাপ ব্যবহার করতে পারেন। যেমন- AppDetox নামে একটি অ্যাপ আছে যা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কেবল একটি নির্দিষ্ট সংখ্যকবার একটি অ্যাপ ব্যবহার করতে দেবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: স্মার্টফোন আসক্তি
শেয়ারTweetPin

সর্বশেষ

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬

গোলহীন প্রথমার্ধে শুধু উত্তেজনাই ছড়াল

জুলাই ১৬, ২০২৬

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT