চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দূরের সীমানাতেই চোখ রাখলেন প্রধানমন্ত্রী

জাহিদ নেওয়াজ খানজাহিদ নেওয়াজ খান
৭:২৫ পূর্বাহ্ণ ১২, জানুয়ারি ২০১৬
রাজনীতি
A A

সরকারের দুই বছর পূর্তিতে জাতির উদ্দেশে ভাষণে দূরের সীমানাতেই তার চোখ রাখলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেতার এবং টেলিভিশনে প্রধানমন্ত্রীর ৩০ মিনিটের ভাষণে স্বভাবতঃই দুই বছর আগের নির্বাচন প্রসঙ্গ এসেছে একাধিকবার। বিএনপির ‘ভরাডুবি’ হওয়া পৌর নির্বাচন প্রসঙ্গও এসেছে। তবে ২০১৪ সালের ৫ জানুয়ারির ‘আনুষ্ঠানিকতার’ নির্বাচনের আগে কম সময়ের মধ্যে আরেকটি নির্বাচনের যে আশ্বাস ছিলো সে বিষয়ে প্রধানমন্ত্রী কিছুই বলেননি।

এমনকি তার সরকারের মন্ত্রী এবং দলের নেতারা ২০১৮’র শেষদিকে কিংবা ২০১৯ সালের শুরুর দিকে পরবর্তী নির্বাচনের যে কথা বলেন সেরকমও কিছু বলেননি প্রধানমন্ত্রী। তবে ভাষণের সময় তার পাশে ছিলো দলীয় প্রতীক নৌকা।

৫ জানুয়ারির নির্বাচনের বর্ষপূর্তিতে দীর্ঘদিন পর কোনো জনসভায় বক্তৃতা করে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ‘গ্রহণযোগ্য’ একটি নির্বাচনের জন্য ‘সংলাপ’ বা আলোচনার যে প্রস্তাব দিয়েছেন সে বিষয়েও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নীরব থেকেছেন।

এর আগে খালেদা জিয়ার জনসভার ছয়দিনের মাথায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এবং সরকারের বর্ষপূর্তি উপলক্ষে আওয়ামী লীগের জনসভাতেও এ প্রসঙ্গে নীরব থেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, খালেদা জিয়ার প্রস্তাব সম্পর্কে প্রধানমন্ত্রীর নীরব থাকার মানে হতে পারে দুইরকম:
১. নির্বাচন বিষয়টি এ মুহূর্তে তার কোনো ধরনের বিবেচনার মধ্যেই নেই। প্রধানমন্ত্রীর দূরতম কোনো চিন্তাতে মধ্যবর্তী নির্বাচন প্রসঙ্গ থাকলেও প্রধানমন্ত্রী এখনই কোনো মন্তব্য করে জাতীয় নির্বাচনের কোনো আগাম আলোচনা শুরু করতে চান না।
২. অন্যদের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মনে করেন সরকারের পাঁচ বছর মেয়াদ শেষ হলেই কেবল দেশে আরেকটি নির্বাচন হবে। তাই এ মুহূর্তে এ নিয়ে সর্বোচ্চ পর্যায় থেকে আগাম কোনো প্রতিক্রিয়া জানানোর চেয়ে নীরবতাই বেশি প্রজ্ঞার পরিচায়ক।

তারা বলেছেন, এ কারণেই প্রধানমন্ত্রী রাজনৈতিক কোনো নতুন দিকনির্দেশনার চেয়ে সরকারের বর্ষপূর্তিতে জাতির উদ্দেশে ভাষণে সরকারের কার্যক্রম, সরকার পরিচালনায় কিছু নীতি-নির্ধারণী অবস্থান এবং তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেছেন।

Reneta

প্রধানমন্ত্রীর ভাষণটি বিশ্লেষণ করলে দেখা যায় সেখানে মূলতঃ সাতটি বিষয় উঠে এসেছে:
১. জাতির জনক, জাতীয় চারনেতা এবং শহীদ মুক্তিযোদ্ধাদের জন্য শ্রদ্ধা। একুশে আগস্টে নিহতরা সহ ৫ জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে তখন এবং একবছর পর যারা নিহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন।
২. দুই বছর আগের নির্বাচন এবং গত বছর নির্বাচনের প্রথম বর্ষপূর্তিকে কেন্দ্র করে খালেদা জিয়ার ৯২ দিনের ‘অস্বাভাবিক এবং প্রত্যাখ্যাত’ অবরোধকে কেন্দ্র করে ‘অগ্নি-সন্ত্রাসে’ ২৩১ জনের মৃত্যু, এক হাজার ১৮০ জনের আহত হওয়া, দুই হাজার ৯০৩টি গাড়িতে আগুন এবং ৭০ সরকারি অফিস ও স্থাপনা ভাংচুরের পর ‘৬৮ জনকে সঙ্গে নিয়ে রাজনৈতিক কার্যালয়ে আরাম-আয়েশ’ শেষে আদালতে হাজিরা এবং ‘নাকে খত’ দিয়ে খালেদা জিয়ার গৃহে প্রত্যাবর্তন।
৩. গত দুই বছরসহ গত সাক বছরে সরকারের সাফল্য।
৪. সাম্প্রদায়িক ও জঙ্গি শক্তির বিরুদ্ধে হুঁশিয়ারি।
৫. যুদ্ধাপরাধীদের বিচার অব্যাহত রাখার অঙ্গীকার।
৬. খালেদা জিয়ার নাম উল্লেখ না করে মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষকারীদের কড়া সমালোচনা।
৭. দুই হাজার ২১ সাল নাগাদ মধ্য আয়ের এবং ২০৪১ সাল নাগাদ সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন।

পর্যবেক্ষকরা বলছেন, গত বছর এরকম সময়ে এক অস্থির সময়ের বিপরীতে এবার শান্তিপূর্ণ এক অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতীতের যেকোনো সময়ের চেয়ে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে অনেক শক্তিশালী অবস্থানে থাকার কারণেই দূরের দিকে তার চোখ রাখতে পেরেছেন।

একজন রাজনৈতিক বিশ্লেষক বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কোনো প্রস্তাবে তাই ন্যূনতম প্রতিক্রিয়া জানানোর প্রয়োজনও অনুভব করছেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তবে, জাতীয় পার্টিকে বিরোধীদল বানিয়ে সংসদে তাদের ভূমিকার প্রশংসা করে জাতীয় সংসদকেই সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু করা হয়েছে বলে প্রধানমন্ত্রী যে কথা বলেছেন তার বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলেছেন একাধিক রাজনৈতিক বিশ্লেষক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী-ভাষণ
শেয়ারTweetPin

সর্বশেষ

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬

ট্রাম্পের সাথে সম্পর্ক, ইনফান্তিনোর বিরুদ্ধে আইওসি’তে অভিযোগ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত যা জানাল

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যাদুর্গত মানুষের পাশে গুলশান সোসাইটি

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT