চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দু’ বছরে শুরুই হয়নি বিচার

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
৫:১০ পূর্বাহ্ণ ২৩, এপ্রিল ২০১৫
বাংলাদেশ
A A

রানা প্লাজা ধসের ঘটনায় হত্যা ও ইমারত নির্মাণ আইনে দায়ের করা দুটি মামলার অভিযোগপত্র প্রস্তুত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, সিআইডি। ২১ মে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার দিন ঠিক করেছেন ঢাকার অতিরিক্ত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী শহীদুল হক। কিন্তু এর মধ্যে চলে গেছে দু’ বছর।

বিচার হওয়া তো দূরের কথা, দু’ বছরেও কেনো অভিযোগপত্রই জমা পড়লো না জানতে চাইলে ঢাকা জেলার পাবলিক প্রসিকিউটর খন্দকার আব্দুল মান্নান চ্যানেল আই অনলাইনকে বলেন, সঠিকভাবে তদন্ত করতে গিয়েই মামলাটি দীর্ঘসূত্রিতায় পড়েছে।  প্রায় ৯৫০ জনের  সাক্ষ্য নিতে গিয়ে সময় লেগেছে অনেক।

২০১৪ সালের ১৫ সেপ্টেম্বর তদন্ত কর্মকর্তা দুটি আলাদা অগ্রগতি প্রতিবেদন আদালতে জমা দিয়েছিলেন। অবহেলাজনিত মৃত্যুর মামলার প্রতিবেদনে বলা হয়, দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই শিল্প দুর্ঘটনার জন্য দায়ী মোট ৫৯ জন।

সিআইডি কর্মকর্তারা এর মধ্যে অবশ্য দণ্ডবিধির ১৬১ ধারায় মোট ৯৫২ জন প্রত্যক্ষদর্শী, দুর্ঘটনার শিকার এবং নিহতদের আত্নীয় স্বজনসহ প্রয়োজনীয় ব্যক্তিদের সাক্ষ্য নিয়েছেন।

আর ভবন নির্মাণ সংক্রান্ত আইনের আওতায় দায়ের করা মামলার অগ্রগতি প্রতিবেদন অনুযায়ী, এ পর্যন্ত ১৬৫ জন ব্যক্তি ও প্রত্যক্ষদর্শীর জবানবন্দি নিয়েছেন তদন্তকারীরা।

রানা প্লাজা ধসের ঘটনায় ২০১৩ সালের ২৫ এপ্রিল সাভার থানায় আলাদা দুটি মামলা হয়। এর মধ্যে একটি অবহেলাজনিত মৃত্যু চিহ্নিত করে পুলিশের হত্যা মামলা। অপরটি ইমারত নির্মাণ আইন লঙ্ঘন করে ভবন নির্মাণ করায় রাজউকের ইমারত আইনে দায়ের করা মামলা।

Reneta

রানা প্লাজা ধসের ঘটনায় সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়ালী আশরাফ বাদী হয়ে ১,১৩৪ জন নিহত হওয়ার ঘটনায় ভবন মালিক মো. সোহেল রানাসহ ২১ জনের বিরুদ্ধে অবহেলাজনিত হত্যা মামলা দায়ের করেন।

সোহেল রানা ছাড়া হত্যা মামলার আসামি বজলুল সামাদ আদনান, মাহমুদুর রহমান, আমিনুল ইসলাম, আনিছুর রহমান, মো. আমিনুল ইসলাম, রফিকুল ইসলাম, আবদুর রাজ্জাক খান, আলমগীর, রাসেল, মধু ও সরোয়ার কারাগারে রয়েছেন।

আর জামিনে রয়েছেন সোহেল রানার বাবা আবদুল খালেক ওরফে খালেক কুলু, মোহাম্মদ আলী খান, রেফাতউল্লাহ, আবুল হাসান, অনিল কুমার দাস, শাহ আলম মিঠু, এমায়েত হোসেন, রাকিবুল ইসলাম ও আলম মিয়া।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, রানা প্লাজার ধ্বংসস্তুপ থেকে দু’ হাজার ৪৩৮ জনকে জীবিত উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধার করা হয় এক হাজার ১১৭ জনের। হাসপাতালে মারা যান ১৮ জন। মৃতের সংখ্যা সর্বমোট এক হাজার ১৩৫ জন। এর মধ্যে ৮৪৪ জনের মরদেহ শনাক্ত করে মৃতদের স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। আর ডিএনএ নমুনা সংগ্রহ করে জুরাইন কবরস্থানে দাফন করা হয় ২৯১ জনকে।

অবহেলাজনিত মৃত্যু চিহ্নিত করে পুলিশের হত্যা মামলা এবং ইমারত নির্মাণ আইন অমান্যে রাজউকের মামলা ছাড়াও শ্রম আইনে মামলা হয় ১১টি। এর একটিও এখনও বিচার কাজ শেষ হয় নি। সবগুলো মামলাতেই আগামি মাসে অভিযোগপত্র দেওয়া হবে বলে আশা করছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক কবির বিন আনোয়ার।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিযোগপত্রমামলারানা প্লাজা
শেয়ারTweetPin

সর্বশেষ

মধ্যপ্রাচ্যের মানচিত্রে মার্কিন পতাকা, ইরানকে ট্রাম্পের নতুন বার্তা

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মৃত্যুতে বিএমএ’র সাবেক সভাপতির শোক

মে ১৮, ২০২৬

ঈদের আগে প্রবাসী আয় বাড়ছে, মাসের অর্ধেকেই আসছে ২৪ হাজার কোটি টাকা

মে ১৮, ২০২৬

পাকিস্তানকে ‘মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি’ বেপরোয়া ও বিপজ্জনক আচরণ: ইসলামাবাদ

মে ১৮, ২০২৬
ছবি: প্রতিনিধি

ডুয়েটে অচলাবস্থা, ভিসি ইস্যুতে পঞ্চম দিনে গড়াল আন্দোলন

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT