চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুয়োর বৃষ্টিতে নাকাল নেইমার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৯ অপরাহ্ণ ১৫, সেপ্টেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

বার্সেলোনায় ফিরতে চেয়ে কত বড় ভুল করেছেন সেটাই যেন নেইমারকে বুঝিয়ে দিতে চাইলেন পিএসজি সমর্থকরা। মৌসুমে প্রথমবারের মতো মাঠে নামলেন কিন্তু শুরু থেকেই শুনতে হল নিজ সমর্থকদের গালি থেকে শুরু করে নানা কটুকথা। তবে একবারের জন্য মুখ খুললেন না ব্রাজিলিয়ান তারকা। তখন যা জবাব, তা মাঠের খেলা দিয়েই বুঝিয়ে দিলেন, পরে খুললেন মুখ।

গ্রীষ্মকালীন দলবদলের সময় বার্সায় ফেরার জন্য মরিয়া হয়েছিলেন নেইমার। এতে যে নিজ দলের সমর্থকদের মনে ব্যথা লাগতে পারে সেদিকে তেমন পাত্তাই দেননি। তাকে নিয়ে পিএসজি-বার্সার দড়ি টানাটানিতে একটা পর্যায়ে তাকে নিয়ে বিষিয়ে গেল প্যারিস সমর্থকদের মন। চোখের মণি থেকে হয়ে গেলেন ক্লাবের জাতীয় শত্রু!

ঠিক এই কারণেই মৌসুম শুরু হয়ে গেলেও নেইমারকে দলে রাখেননি পিএসজি কোচ টমাস টুখেল। আগের মৌসুমে পাওয়া তিন ম্যাচের নিষেধাজ্ঞা তো ছিলই সঙ্গে ক্লাবের বনিবনা না হওয়ায় দলের বাইরেই ছিলেন ২২২ মিলিয়ন ইউরো দামি ফুটবলার। এ যেন বিদ্রোহের শাস্তি!

বাইরে বসিয়ে রাখলেও এমবাপে-কাভানির চোট থাকায় স্ট্রসবুর্গের বিপক্ষে নেইমারকে নিতে বাধ্য হয়েছেন টুখেল। ম্যাচের ২৪ ঘণ্টা আগেই সবাই জেনে গেল নেইমার ফিরছেন। তাই ম্যাচের আগেই সবরকম প্রস্তুতি নিয়েই এসেছিলেন পিএসজির কট্টর সমর্থকরা। ম্যাচ শুরু হতেই দলের সেরা তারকার দিকে ছুটে গেল সমালোচনা তীর। চললো দুয়োর বৃষ্টি।

মাঠে নীরবে সব হজম করেছেন নেইমার। জানতেন এমনটাই হবার ছিল। তাই মনঃপ্রাণ ঢেলে দিয়েছেন খেলার দিকে। খেলার শেষভাগে চোখজুড়ানো এক বাইসাইকেল কিকে গোল করে দলকে জেতালেন ম্যাচ।

দুয়ো শুনেও গোল করলেন, ম্যাচ জেতালেন। খেলা শেষে তাই মুখ খোলার অধিকার নেইমারের ছিলই। সেটাই করলেন, ‘সবাই জানে মাঠে কি হয়েছে। তারা যদি (সমর্থকরা) দুয়ো দিতে চায়, দিতে পারে। তাদের আমার কিছু বলার নেই। তারা দলকে সমর্থন দিতে আসে, সেটাই করে।’

Reneta

‘পিএসজি অনেক বড় একটা দল। দলে ২৫ জন খেলোয়াড় আছে। একজনের জন্য সবাই দুয়ো শুনতে পারে না। পিএসজি সমর্থকদের সঙ্গে আমার কোনো সমস্যা নাই। দুই বছর আগে যখন আমি পিএসজিতে আসি তারা আমাকে উৎসবের মাধ্যমে গ্রহণ করেছিল। সেই মুহূর্তটা আমি কখনো ভুলতে পারব না।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমারপিএসজিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬

প্রয়োজনীয় সংস্কার না হলে রাজপথে মোকাবেলা হবে বলে জামায়াত আমিরের হুঁশিয়ারি

জুলাই ১৬, ২০২৬

বিশ্বকাপ ঘিরে চ্যানেল আইয়ের ব্যতিক্রমী আয়োজন

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT