চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুস্থ ও অসহায় মহিলাদের কর্মসংস্থানের প্রকল্প এগিয়ে যাচ্ছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২০ অপরাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
জাতীয় সংসদ

জাতীয় সংসদ

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বেগম মেহের আফরোজ বলেছেন, গ্রামীণ দুস্থ ও অসহায় মহিলাদের কর্মসংস্থানে ২৫০ কোটি ৫৬ লাখ ২২ হাজার টাকা ব্যয়ে ‘ইনকাম জেনারেটিং একটিভিটিস (আইজিএ) ট্রেনিং অব ওমেন এ্যাট উপজেলা লেভেল’ শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি বলেন, দেশের ৪২৬টি উপজেলায়, ৮টি বিভাগীয় শহর ও ৬৪টি জেলা শহরে গত জানুয়ারি থেকে বাস্তবায়ন শুরু হয়েছে। ২০১৯ সালের ডিসেম্বরে প্রকল্প বাস্তবায়ন শেষ হবে।

তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য মো. আবদুল্লাহ’র এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রকল্পের মাধ্যমে দরিদ্র মহিলাদের স্থানীয় চাহিদার ভিত্তিতে ২টি ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রকল্প মোট ২ লাখ ১৭ হাজার ৪৪০জন মহিলাকে প্রশিক্ষণ প্রদান করা হবে। সংসদ সদস্যের নির্বাচনী এলাকায়ও প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন হবে।

প্রতিমন্ত্রী বলেন, এছাড়া মহিলাদের সার্বিক কল্যাণের লক্ষ্যে বর্তমান সরকারের নেয়া পরিকল্পনা অনুযায়ী মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে রাজস্ব ও উন্নয়ন খাতের আওতায় সারাদেশে বিভিন্ন কর্মসূচি যথারীতি পরিচালনা করছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জাতীয় সংসদ
শেয়ারTweetPin

সর্বশেষ

৮০ সেকেন্ডের আগুন!

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

১২ জেলার পুলিশ সুপারসহ ৩৯ পুলিশ কর্মকর্তার বদলি

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

দারাজের ৫.৫ ঈদ সেল শুরু, থাকছে ৮০% পর্যন্ত ছাড় ও গরু-ছাগল জেতার সুযোগ

মে ৫, ২০২৬

‘দয়া করে আমার গায়ে কোনো রাজনৈতিক রং লাগাবেন না’

মে ৫, ২০২৬

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT