চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুস্থদের মধ্যে ইফতার ও কাপড় বিতরণ করলেন খালেদা জিয়া

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
৮:১০ অপরাহ্ণ ৩০, মে ২০১৭
রাজনীতি
A A

দলীয় নেতা-কর্মীদের নিয়ে রাজধানীতে দুস্থদের মাঝে ইফতার ও কাপড় বিতরণ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

মঙ্গলবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে রাজধানীর বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে খাদ্যসামগ্রী ও ইফতার বিতরণ করেন।

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এসব কর্মসূচিতে কোন ধরনের পুলিশি বাধার সম্মুখীন হতে হয়নি বলে দলীয় সূত্রে জানা গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে অনুপস্থিতির সময়ে খালেদা জিয়ার নেতাকর্মীদের বিশাল বহর দেখে রাজধানীবাসী নানা মন্তব্য করছেন।

Banglabid

অনেকে বলছেন, বহুদিন পর রাজধানীতে নির্বিঘ্নে ঘুরে বেড়ালেন খালেদা জিয়া! অবশ্য নেতাকর্মীদের ধাক্কাধাক্কি আর সাধারণ মানুষের প্রচন্ড ভীড়ের কারণে গাড়ি থেকে না নেমেই কাপড় ও ইফতার বিতরণ শুরু করেন। এনিয়ে অনেকে সমালোচনাও করছেন।

বিএনপিসহ বিভিন্ন অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীদের ভীতিকর মোটর শোভাযাত্রা নিয়েও সমালোচনা করেছেন অনেকে। বলা হচ্ছে, দুস্থদের মাঝে ইফতার ও কাপড় দিতে এসে এমন ভীতিকর পরিস্থিতি তৈরির কোন প্রয়োজন ছিলো না।

মঙ্গলবার সকাল ৯টায় জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের ছাত্রদল এর উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী দিয়ে শুরু হয় বিএনপির কর্মসূচি। এরপর সকাল ১০.৩০ টায় জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান খালেদা জিয়াসহ সিনিয়র নেতারা। সকাল ১১.০০ টা থেকে রাজধানীর বিভিন্নস্থানে দুস্থদের মাঝে ইফতার/খাদ্যসামগ্রী বিতরণ শুরু করেন খালেদা জিয়া।

Reneta

ধানমন্ডি সুচনা কমিউনিটি সেন্টার থেকে শুরু করে কলাবাগান, পুরান ঢাকার বিভিন্ন স্পটসহ পুরো ঢাকা শহরে নেতাকর্মীদের নিয়ে সবকটি কর্মসূচিতে অংশ নেন খালেদা জিয়া। এসময় শত শত নেতাকর্মী মোটর বাইক শোভাযাত্রা করে নিজেদের নেত্রীকে সামনে থেকে স্বাগত জানায়। বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের এমন উন্মুক্ত চলাচল বিগত কয়েক বছরে ঢাকা শহরে দেখা যায়নি বলে জানালেন কলাবাগানের দোকানদার মাহবুবুর রহমান।

তিনি বলেন, ‘শোডাউন দেখে আমি প্রথমে সরকারি দলের কিছু মনে করেছিলাম।।পরে আমার ভুল ভাঙলো’! এই পরিবেশ একদম অপরিচিত আমাদের কাছে। সাধারণত সরকারি দলকে এভাবে দেখা যায়”!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়াবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতীকি

নিঝুম দ্বীপের বালিতে মূল্যবান খনিজ, খুলতে পারে শিল্পের নতুন দুয়ার

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বনেতারা আসলে কতটা ঘুমান?

আগস্ট ১২, ২০২৬

ঘুমন্ত দুই শিশু সন্তানকে হাওরে ফেলে হত্যা করলেন বাবা

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত

আগস্ট ১২, ২০২৬

আব্দুল্লাহর ৬ রানের আক্ষেপ, পাভেজের ৫ উইকেট, জয় বাংলাদেশের

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT