চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা নিয়ন্ত্রণে সাধারণ ছুটি বাড়ানো হতে পারে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৯ পূর্বাহ্ণ ৩১, মার্চ ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘করোনাভাইরাস নিয়ন্ত্রণে সাধারণ ছুটির যে ঘোষণা দেওয়া হয়েছে সেটা বাড়ানো হতে পারে। তবে ছুটি বাড়ানোর সঙ্গে সঙ্গে যোগাযোগ ব্যবস্থাটাও বাড়াতে হবে।’ দেশের এই দু:সময়ে মুনাফালোভীদের প্রতি সতর্কবার্তাও দিয়েছেন তিনি।

করোনাভাইরাস প্রতিরোধে দেশব্যাপী চলমান কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬৪ জেলার কর্মকর্তাদের সঙ্গে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে এসব বলেন তিনি।

তিনি বলেন, দেশের এই দু:সময়ে দুর্নীতি করলে কেউ ছাড় পাবেনা। দু:সময়ে কেউ যেন সুযোগ নিতে না পারে সেদিকে নজর দিতে হবে। সবাইকে সচেতন থাকতে হবে। বিপদের সুযোগ নিয়ে অযথা দাম বাড়িয়ে মুনাফা নেওয়াটা অমানবিক হবে। আমাদের কোনো কিছুর অভাব নেই।

এবছর নববর্ষের অনুষ্ঠান না করার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা প্রতিবছর বাংলা নববর্ষ উৎসবের সঙ্গে উৎযাপন করে থাকি। এবছর আমরা সেটা বন্ধ রাখি। যারা উৎসব করতে চান, ডিজিটাল পদ্ধতিতে গান বাজনা করতে পারেন, যেভাবে আমি এখন সবার সঙ্গে কথা বলছি, সবাই শুনবে। তবে জনসমাগম হবে এমন কোনো আয়োজন না করার অনুরোধ করছি।

সবাইকে গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, গুজব ছড়ালে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। তবে গুজবে কেউ কান দেবেন না। গুজব রটানো থেকে বিরত থাকুন।

জনসচেতনতা বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণকে সচেতন করার মাধ্যমেই আমরা এখনো করোনা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। জনগণের নিরাপত্তা আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ। নিজের সুরক্ষা নিজেকেই নিতে হবে না হলে নিজেরই ক্ষতি। বিশ্ব থেকে এখনো করোনা ভাইরাস যায়নি। তাই সচেতন থাকতে হবে। বিভাগীয় শহর পর্যন্ত করোনা পরীক্ষার ব্যবস্থা করে দিচ্ছি।

Reneta

নিম্নআয়ের মানুষদের বিষয়ে শেখ হাসিনা বলেন, জীবন থেমে থাকবে না। তাই বলে মানুষকে কষ্ট দেওয়া যাবে না। দিনমজুর ও শ্রমজীবীরা যেন কষ্ট না পায়, অভুক্ত না থাকে সেদিকে নজর দিতে হবে। এই অসময়ে দেশের বিত্তবানদের এগিয়ে আসতে বলেছিলাম। কেউ যেন বারবার না পায় আবার কেউ যেন বাদ না পড়ে। সবদিকেই খেয়াল রাখতে হবে। তবে সাহায্য সামগ্রী দিতে গিয়ে লোকসমাগম করা যাবে না। প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে সেসব পৌছে দিতে হবে।

করোনার লক্ষণ দেখা দিলে, দ্রুত পরীক্ষার ব্যবস্থা করার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, লুকিয়ে রেখে নিজের ও পরিবারের সর্বনাশ করবেন না।  এর পরে বড় ধাক্কা আসবে অর্থনৈতিক মন্দা। বিশ্ব অর্থনৈতিক মন্দা। সবকিছুই স্থবির হয়ে আছে। সেজন্য আমাদের এখনই প্রস্তুতি নিতে হবে। কোনো জমি যেন অনাবাদি না থাকে। আমাদের জমি আছে, মানুষ আছে। যার যতটুকু জায়গা আছে চাষ করেন। যা পারেন করেন। ফল, সবজি, মাছ, গরু, ছাগল, ভেড়া পালন করেন। সেটাই পরে কাজে লাগবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসগণভবনপ্রধানমন্ত্রীভিডিও কনফারেন্স
শেয়ারTweetPin

সর্বশেষ

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬

পর্দা নামলো ওয়ার্ল্ড আর্চারি এশিয়া প্রেসিডেন্টস কাপ ও যৌথ ট্রেনিং প্রোগ্রামের

আগস্ট ২, ২০২৬
২ আগস্ট সোয়াত জেলায় বিক্ষোভ চলাকালে আত্মঘাতী বোমা হামলার পর পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন

পাকিস্তানে পুলিশ স্টেশনে আত্মঘাতী হামলায় পুলিশসহ নিহত ১৪

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT