স্পোর্টস

দুশ্চিন্তার নাম ওয়ার্নার

বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটসম্যানরা মাঠে ব্যাটিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট ম্যাচে বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা ব্যাটিং করছে, দর্শকরা স্ট্যান্ডে বসে দেখছেন. Channel i News – চ্যানেল আই নিউজ

স্মিথকে ফেরানোর স্বস্তি নিয়ে চা বিরতিতে গেলেও ডেভিড ওয়ার্নার অস্ট্রেলিয়াকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাকে সঙ্গ দিচ্ছেন হ্যান্ডসকম্ব। এই প্রতিবেদন লেখার সময় ২ উইকেট হারিয়ে সফরকারীদের সংগ্রহ ১৮৮।

বাংলাদেশ এদিন ৩০৫ রানে অলআউট হয়ে যায়। লাঞ্চের আগে অস্ট্রেলিয়াও ব্যাট করতে নেমে পড়ে। মিরাজকে দিয়ে আক্রমণ শুরু করেন মুশফিক। দ্বিতীয় ওভারে আসেন মোস্তাফিজ।

ওভারের তৃতীয় বলটি লেগস্টাম্পে ছিল। রেনশ ফাইনলেগে খেলতে যেয়ে কানায় লাগান। বল যায় উইকেটের পেছনে। নিজেকে শূন্যে ভাসিয়ে মুশফিক বল তালুবন্দি করেন।

লাঞ্চে যাওয়ার সময় এক উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ১৫।

অর্ধশতক তুলে নেয়া স্মিথকে ফেরান তাইজুল। দুর্দান্ত আর্ম বলে অজি কাপ্তানকে বোল্ড করেন তিনি।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…