চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুঃশাসনের বিরুদ্ধে নজরুল আমাদের প্রেরণা: রিজভী

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
১২:৪৭ অপরাহ্ণ ২৫, মে ২০১৭
রাজনীতি
A A

দুঃশাসনের বিরুদ্ধে কাজী নজরুল প্রেরণা যোগায় মন্তব্য করে বিএনপি’র জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক রহুল কবির রিজভী বলেছেন, রাজনৈতিক পরিস্থিতিতে নজরুল আমাদের কাছে প্রাসঙ্গিক। আমরা যখন বাকরুদ্ধ, অধিকারের জন্য কথা বলি তখন নজরুল আমাদের প্রেরণা যোগায়।

বৃহস্পতিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে বিএনপির পক্ষ থেকে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে রিজভী এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা যখন ভয়ংকর দুঃশাসনের মধ্যে সামান্যতম স্বস্তির কথা চিন্তা করি, তখন নজরুল আমাদের কাছে প্রাসঙ্গিক।

বিএনপির এই নেতা বলেন, ‘আমরা যখন মিছিল, লড়াই কিংবা প্রতিবাদ করি তখন কাজী নজরুলকে স্মরণ করি। আমরা অধিকারহারা হলে সেই অধিকার পুনরুদ্ধারের জন্য তাকে স্মরণ করি। সংকট ও দুঃসময়ের মধ্যেও একে অপরের প্রতি ভালোবাসার জন্য নজরুল আমাদের প্রেরণার জায়গা। আমাদের জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে নজরুল আমাদের প্রেরণা।’

এ সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য গাজী মাজহারুল আনোয়ারসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নজরুলবিএনপিরিজভী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজশাহীতে তীব্র তাপদাহে বিপর্যস্ত জনজীবন

পরবর্তী

এফডিসিতে পি এ কাজলের মরদেহ নিয়ে আসেন স্বজনেরা

পরবর্তী
পি এ কাজল

এফডিসিতে পি এ কাজলের মরদেহ নিয়ে আসেন স্বজনেরা

সোনম কাপুর

ফিরলেন সোনম

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT