চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্যোগ মোকাবিলায়ও বাংলাদেশের সুনাম অর্জন: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৪ অপরাহ্ণ ১৩, অক্টোবর ২০১৯
- সেমি লিড, পরিবেশ, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী শেখ হাসিনা-দুর্যোগ মোকাবিলায় সুনাম

শুধু উন্নয়ন না, দুর্যোগ মোকাবিলায়ও বাংলাদেশ আন্তর্জাতিকভাবে সুনাম অর্জন করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দেশের ১৪ জেলায় ১০০টি বহুমুখি আশ্রয় কেন্দ্র এবং ১১ হাজার ৬০৪টি দুর্যোগ সহনীয় ঘর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন: বন্যা, খরা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, অগ্নিনির্বাপণে যেন ক্ষয়ক্ষতি হ্রাস পায়, সেজন্য যা যা ব্যবস্থা নেয়ার ইতোমধ্যে তা আমরা নিয়েছি, যা আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে এবং সবাই এখন মনে করে বাংলাদেশ থেকে এটাও শেখার আছে। অনেকে আমাদের কাছে জানতেও চায়।

‘‘এ বছরের জুলাই মাসে ঢাকায় ‘গ্লোবাল কমিশন অ্যান্ড অ্যাডাপটেশন’র সভা অনুষ্ঠিত হয়। সেখানে জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন দুর্যোগ প্রতিরোধে বাংলাদেশের সাফল্যের স্বীকৃতিস্বরূপ বিশ্ব অভিযোজন কেন্দ্র, ঢাকা অফিস স্থাপনের ঘোষণা দেন।

অর্থাৎ বিশ্বে এখন আমরা শুধু উন্নয়নের রোল মডেল না, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায়ও রোল মডেল হিসেবে বাংলাদেশ সম্মান পেয়েছে,’’ বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন: বাংলাদেশ ইতোমধ্যে ‘দুর্যোগ-ঝুঁকি হ্রাসকরণ’ সম্পর্কিত জাতিসংঘের অফিস থেকে প্রণীত এ বছরের প্রতিপাদ্য ‘বিল্ড টু লাস্ট’র আলোকে ‘নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি’ প্রকল্প নিয়ে কাজ করছে।

Reneta

‘এটি আমাদের সামগ্রিক লক্ষ্য ও কৌশলের সঙ্গে সঙ্গতিপূর্ণ বলে আমরা মনে করি। আমরা যা কিছু তৈরি করব, আমাদের মাথায় রাখতে হবে বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। কাজেই সেই দুর্যোগে মানুষের ক্ষতি যেন না হয়, সেদিকে বিশেষভাবে দৃষ্টি রাখতে হবে,’ বলেন তিনি।

এক্ষেত্রে স্বেচ্ছাসেবকদের সাধুবাদ জানিয়ে তিনি বলেন: যারাই ভলান্টারি সার্ভিস দেন তারা সবাই আন্তরিকভাবে, একেবারে নিবেদিতপ্রাণ হিসেবে কাজ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আশ্রয় কেন্দ্রদুর্যোগ ব্যবস্থাপনাপ্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

জুলাই ৮, ২০২৬

কোটা সংস্কারের আন্দোলন থেকে যেভাবে একদফা

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়নে একচুলও ছাড় নয়, ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

পানির নিচে সড়ক, সাজেকে আটকা প্রায় ৪০০ পর্যটক

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় শুরু হচ্ছে জাতীয় বৃক্ষমেলা

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT