আদালত

দুর্বল নেটওয়ার্ক ও ইন্টারনেটে ধীরগতি নিয়ে হাইকোর্টে রিট

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা মহানগরীর কেন্দ্রস্থলে একটি বিশাল ভবন ও তার সামনে একটি প্রতিমা দেখা যাচ্ছে, যা শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা।. Channel i News – চ্যানেল আই নিউজ

মোবাইল ফোনের দুর্বল নেটওয়ার্ক ও ইন্টারনেটের ধীর গতি সমস্যার সমাধান করে মানসম্মত নেটওয়ার্ক ব্যবস্থা নিশ্চিতেব কর্তৃপক্ষের নিস্ক্রিয়তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে।

হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মঙ্গলবার মুঠোফোন গ্রাহক এসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ, সাংবাদিক মেহেদী হাসান ডালিম এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মো. রাশিদুল হাসানের পক্ষে অ্যাডভোকেট ইশরাত হাসান রিটটি করেছেন। এই রিটে দেশের গ্রাহকদের আন্তর্জাতিক ভাবে স্বীকৃত ইন্টারনেট গতির সেবা দিতে নির্দেশনা চাওয়া হয়েছে। তথ্য ও যোগাযোগ-প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, বিটিআরসি’র চেয়ারম্যান এবং দেশের মোবাইল অপারেটরগুলোর প্রধান নির্বাহীকে রিটে বিবাদী করা হয়েছে।

এই রিটে বলা হয়েছে যে, ‘মোবাইল ফোনের দুর্বল নেটওয়ার্ক ও ইন্টারনেটের ধীর গতির কারণে গ্রাহকরা মারাত্মক ভোগান্তিতে পড়ছেন। আর গ্রাহকের কাছ থেকে যে পরিমাণ খরচ নেয়া হয় সে তুলনায় মোবাইল ফোন অপারেটরদের সেবার মান হতাশাজনক। দেশে মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দ্রত বৃদ্ধি পেলেও মোবাইল ফোন অপারেটররা সে অনুযায়ী সেবার মান উন্নয়ন করেনি। তাই এর প্রতিকার চেয়ে রিটটি করা হয়েছে।’

বিষয়:ইন্টারনেট মোবাইল হাইকোর্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…