চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দুর্নীতি’ দেশের উন্নয়নে একটি বড় বাধা: যুব জরিপ তথ্য

জান্নাতুল বাকেয়া কেকা জান্নাতুল বাকেয়া কেকা
৬:২৩ পূর্বাহ্ণ ৩০, জুন ২০১৫
অর্থনীতি
A A

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি পরিচালিত জরিপে অংশ নেয়া বেশির ভাগ তরুণ মনে করেন দেশের উন্নয়নে দুর্নীতি একটি বড় বাধা। জরিপ অনুযায়ী নিজের ও পরিবারে জীবন যাত্রার মান উন্নয়নে বেআইনি কাজের বিপক্ষে দেশের ৯৬ ভাগ তরুণ।

সততা ও দুর্নীতি সম্পর্কে ধারনা, মতামত, দৃষ্টিভঙ্গি, বিভিন্ন সেবা খাতে যুবকদের দুর্নীতির অভিজ্ঞতা, দুর্নীতি প্রতিরোধে আগ্রহ ও অঙ্গীকারের মাত্রা যাচাইয়ে টিআইবি জাতীয় যুব-সততা জরিপ। সংবাদ সম্মেলন করে ‘জাতীয় যুব-সততা জরিপ ২০১৫’ ফলাফল তুলে ধরেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি।

টিআইবি’র নিবার্হী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, যুব সততা জরিপে একদিক খুব ভালোভাবে পরিস্কার হয়েছে, তরুণ সমাজের দুর্নীতি সর্ম্পকে তাদের ধারণা বেশ পরিস্কার। তেমনিভাবে তারা দুর্নীতি গ্রহণ করতে চায় না বরং বর্জন করতে চায় । তারা দুর্নীতি রোধ করাকে জাতীয় পর্যায়ে অর্থনৈতিক চ্যালেঞ্জ হিসেবে দেখছে।

২০১৫ গত ২২ এপ্রিল থেকে ৭ মে সময়ে দৈব্যচয়নের ভিত্তিতে পরিচালিত ওই জরিপে ৭৩ শতাংশ নারী এবং ৬৫ শতাংশ অংশগ্রহণকারী পুরুষ। ৬৪ জেলার ৩১ টি জেলার তিন হাজার ছয়’শ ছাপান্ন জন তথ্যদাতা ওই জরিপে অংশ নেয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, জরিপে অংশগ্রহণকারী তরুণরা মনে করেন, বেশীরভাগ তরুণই দুনীতির বিরুদ্ধে ও সততার প্রশ্নে শ্রদ্ধাশীল হলেও অনেকেই রাজনীতি-আর্থসামাজিক ব্যবস্থাপনার কারণে বাস্তবজীবনে দুর্নীতি বিরোধী মনোভাব ধরে রাখতে পারছেন না।

সংবাদ সমম্মেলনে টিআইবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সুলতানা কামাল বলেন, যুব সমাজের এতো বড় একটা অংশ বলছে তারা এ সমস্ত বিষয়গুলো বিশ্বাস করে কিন্তু চর্চা করতে পারে না। তার মানে আমাদের কতটা গুরুত্ব দিয়ে ভাবতে হবে তারা যে এ চর্চা করতে পারছেন না সেটার জন্য দায়ী উপাদানগুলো কি। এবং সেগুলো দূর করার চেষ্টা অামাদের অব্যাহত রাখতে হবে।

Reneta

জরিপে তরুণেরা সততার ক্ষেত্রে রাজনীতি,আইনশৃঙ্খলা সংস্থা, ভূমি প্রশাসন এবং বিচারিক সেবার ক্ষেত্রে নেতিবাচক মনোভাব পোষন করেছেন।

এই জরিপ ফলাফলকে ইতিবাচক গণ্য করে এদেশের ইতিহাসে তরুণদের গৌরবজ্জল ঐতিহ্যই উঠে এসেছে বলে মনে করছে টিআইবি। আর এদেশের উন্নয়নে বিপুল সংখ্যক তরুণের দুর্নীতি বিরোধী মনোভাবকে কাজে লাগানোর তাগিদ টিআইবি’র।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্লগার বাবুর হত্যাকারীদের প্রশিক্ষণ দিয়েছিলো অভিজিতের হত্যাকারী

পরবর্তী

সাকা চৌধুরীর আপিলে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন

পরবর্তী

সাকা চৌধুরীর আপিলে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন

কাটার কার্টুনে 'খাপ্পা' ভারতীয় মিডিয়া

সর্বশেষ

ইয়ামালকে নিয়ে মুগ্ধ কার্তিক যা বললেন

জুলাই ২০, ২০২৬

ককরোচ পার্টির আন্দোলনে উত্তাল দিল্লি, মুখ্য নেতা অভিজিৎ আটক

জুলাই ২০, ২০২৬

এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই ২০, ২০২৬

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান, সম্পদ জব্দ

জুলাই ২০, ২০২৬

মেসির চোখে জল, অমিতাভ বচ্চনের হৃদয়ছোঁয়া বার্তা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT