চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্নীতি করলে শাস্তি পেতেই হবে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫১ অপরাহ্ণ ২৮, ফেব্রুয়ারি ২০১৮
রাজনীতি
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্নীতির দায়ে খালেদা জিয়ার শাস্তির কথা আঁচ করেই গঠনতন্ত্র সংশোধন করেছিল বিএনপি। যে রাজনৈতিক দল দুর্নীতিকেই নীতি হিসেবে গ্রহণ করেছে তারা কখনো মানুষের কল্যাণে কাজ করতে পারবে না। কেউ দুর্নীতি করলে তার শাস্তি পেতেই হবে।

বুধবার রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবে জাতীয় সংসদে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, বিএনপি আগেই জানতো কি না জানি না। দুর্নীতিকে তারা প্রশ্রয় দিয়ে তাদের গঠনতন্ত্র পরিবর্তন করে দুর্নীতিবাজকেই নেতা হিসাবে মেনে নিলো। বিএনপিতে কি দুর্নীতিবাজ  ছাড়া এমন কেউ নেই?

‘মা-ছেলে দুজনের দুর্নীতি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আমাদের দেশের দুর্নীতি কমিশন স্বাধীনভাবে কাজ করে যাচ্ছে। আমাদের দলের যেকোন নেতা দুর্নীতিবাজ হলে তার বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করেছে। আমরা কিছুই বলিনি। কিন্তু বিএনপি পারলে জজ কে হুমকি দিয়ে বসেন। আমরা মাদক, সন্ত্রাসের বিরুদ্ধে সবাই মিলে কাজ করে যাচ্ছি। দুর্নীতি করলে তার শাস্তি পেতেই হবে।’

প্রধানমন্ত্রী বলেন, বিএনপির শাসন আমলে যশোর থেকে শুরু করে সাতক্ষীরা, বাগেরহাট সংখ্যালঘুদের উপর নির্মম অত্যাচার করেছে, আমাদের উপর গ্রেনেড হামলা, দেশের ৬৩ টি জেলার ৫০০ জায়গায় একসঙ্গে বোমা হামলা চালিয়েছে। আমাদের অসংখ্য নেতাকর্মীদের অত্যাচার করে হত্যা করেছে। পাবনার ফলজানা গ্রামের প্রায় ২০০ খিস্ট্রান পরিবারের উপর অত্যাচার করেছে।

তিনি আরো বলেন, আমার উপর ঢাকার পান্থপথে, চট্রগ্রামে গুলি চালানো হয়। কোটাওয়ালি পাড়ায় বোমা পুতে রাখা হয়েছে আমাকে হত্যা করতে। সেনাবাহিনী থেকে বিভিন্ন অফিসের কর্মকর্তাদের বরখাস্ত করেছে তারা।

Reneta

‘মানি লন্ডারিং করে আমেরিকায় ১২ কোটি টাকার ধরা পড়েছে। সিঙ্গাপুরে ২১ কোটি টাকার আত্মসাৎ করার অভিযোগ আছে। আমরাও বঙ্গবন্ধু মেমরিয়াল ট্রাস্ট থেকে ১৮০০ লোককে আর্থিক সহায়তা করে থাকি। আমাদের বিরুদ্ধেও তদন্ত করা হয়েছে। আল্লার রহমতে কোনকিছু খুঁজে বের করতে পারেনি।’

বাবার একমাত্র বাড়িটাও জনগণের জন্য জাদুঘর করে দিয়েছেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া সামান্য দুই কোটি টাকার লোভ সামলাতে পারেনি। ১০ বছর ধরে তার এই মামলা ঝুলে আছে। ৩৮ কর্মদিবসে ধরে ৩২ জন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে এ রায় হয়েছে। কিন্তু কোথাও জিয়া এতিমখানা দেখাতে পারেনি তারা।

‘আমরা কৃষকদের জন্য কৃষি বাতায়ন খুলে দিয়েছি। সেখান থেকে তারা কৃষি বিষয়ে সব ধরনের সেবা পাবে। মোবাইল কোর্টের মাধ্যমে আমরা খাদ্য নিরাপত্তার জন্য খাদ্য ভেজাল, ফরমালিন রোধের  চেষ্টা করে যাচ্ছি। আমাদের ইচ্ছা ২০২১ সালের মধ্যে একটি সুস্থ সুন্দর এবং ক্ষুধা দারিদ্রমুক্ত একটি দেশ গঠন করা।’

বিরোধী দলীয় নেতাকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে স্পিকার, ডিপুটি স্পিকার,সংসদ উপ-নেতাসহ সকল সংসদ সদস্য, সংসদ ভবনের কর্মকর্তা-কর্মচারী, সচিবালয়ের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, ক্যামেরাম্যানসহ সকলকে ধন্যবাদ জানিয়ে সমাপনী বক্তব্য শেষ করেন প্রধানমন্ত্রী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় সংসদপ্রধানমন্ত্রী শেখ হাসিনালিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

বাণিজ্যিক গোপন তথ্য চুরির অভিযোগে ওপেনএআইয়ের বিরুদ্ধে অ্যাপলের মামলা

জুলাই ১১, ২০২৬

অবশেষে মুখ খুললেন, ভিএআর নিয়ে ব্যাখ্যা দিলেন স্কালোনি

জুলাই ১১, ২০২৬

উপজেলা পর্যায়েও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনার অ্যাকাউন্ট হ্যাক করে মিশরীয়রা লিখল ‘জেতেনি, রেফারি দুর্নীতিগ্রস্ত’

জুলাই ১১, ২০২৬

আমাকে হত্যা করা হলে ইরানের বিরুদ্ধে ভয়াবহ হামলার নির্দেশ রয়েছে: ট্রাম্প

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT