চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্নীতির অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের অপসারণ দাবি

সুব্রত গাইন সুব্রত গাইন
৫:৩৪ অপরাহ্ণ ২১, নভেম্বর ২০১৯
শিক্ষা
A A

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বর্তমান প্রশাসনের বিরুদ্ধে ‘দুর্নীতি’, ‘স্বজনপ্রীতি’ ও ‘ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে অপসারণের দাবি জানিয়েছেনন বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনায় ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের একাংশ।

বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের শিক্ষক লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এসব অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগপত্র পাঠ করেন ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক সুলতান-উল-ইসলাম। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুস সোবহান দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পরে ৪৭৫ তম সিন্ডিকেটে বিশ্ববিদ্যালয়ের নিয়োগ নীতিমালা ব্যাপক পরিবর্তন করে নিজের মেয়ে জামাইকে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ ও আইবিএ’তে নিয়োগ দিয়েছেন। তাছাড়া আটটি বিভাগের ২৪ জন শিক্ষক নিয়োগ দিয়েছেন, যাদের অনেকের আগের নীতিমালায় আবেদন করার যোগ্যতা ছিল না। স্বজনপ্রীতি, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অনেককে অ্যাডহক নিয়োগ দিয়েছেন যারা প্রকৃত অর্থেই অযোগ্য ও নিকটাত্মীয়।

লিখিত বক্তব্যে আরো বলা হয়, উপাচার্য নিজের কন্যা সানজানা সোবহানকে ২০১৮ সালে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে ও জামাতা বগুড়ার বিএনপি-জামায়াত পরিবারের সন্তান এটিএম শাহেদ পারভেজকে ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন (আইবিএ) শিক্ষক শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছেন। তবে নিয়োগ নীতিমালা অনুযায়ী, প্রার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর মেধাতালিকায় প্রথম হতে সপ্তম স্থানে মধ্যে থাকতে হয়। কিন্তু বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে উপাচার্য কন্যা ও মেয়ে জামাইয়ের মেধাক্রম ছিল যথাক্রমে ২১ তম ও ৬৭ তম।

উদ্দেশ্যমূলকভাবে সহায়ক ও সাধারণ কর্মচারি নিয়োগ নীতিমালার পরিবর্তন করা হয়েছে দাবি করে সুলতান-উল ইসলাম টিপু বলেন, ৪৮৮তম সিন্ডিকেটে সহায়ক ও সাধারণ কর্মচারি নিয়োগ নীতিমালার পরিবর্তন করে উদ্দেশ্যমূলকভাবে আবেদনের বয়সসীমা ৩০ থেকে ৩৫ বছর করেছেন। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পরও বিধি মোতাবেক বোর্ড গঠন না করে নিকট আত্মীয়সহ অর্ধশতাধিক অ্যাডহক ও মাস্টাররোল নিয়োগ দিয়েছেন। যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে উপাচার্য স্বজনপ্রীতির মাধ্যমে তার স্ত্রীর ভাগনে সাখাওয়াত হোসেন টুটুলের স্ত্রী ও পরিবহণের প্রশাসক এফ এম আলী হায়দারের স্ত্রীকে স্কুলের শিক্ষক এবং ক্যাফেটেরিয়ার প্রশাসক মো. সিরাজুল স্ত্রীকে মহিলা হলের আবাসিক শিক্ষক পদে নিয়োগ দেন। এছাড়া যোগ্যতা সম্পন্ন শিক্ষক থাকা সত্ত্বেও বরেন্দ্র রিসার্চ মিউজিয়ামের পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছেন উপাচার্য তার বন্ধুকে। তার সংশ্লিষ্ট বিষয়ে কোন ধরনের অভিজ্ঞতা নেই বলেও দাবি করেছেন অধ্যাপক টিপু।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলা বিভাগের অধ্যাপক ড. সফিকুন্নবী সামাদী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক এক্রাম উল্যাহ, আইন বিভাগের সভাপতি বিশ্বজিৎ চন্দ, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম সাউদ, শারীরিক শিক্ষা ও ক্রিয়া বিজ্ঞান বিভাগের সহকারী পরিচালক চঞ্চল প্রমুখ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দুর্নীতির অভিযোগরাবি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পেঁয়াজ, লবণ, চাল, পরিবহন, ক্যাসিনো: তারপর?

পরবর্তী

ইশারা করা মাত্রই গুলি করে নারীকে হত্যা

পরবর্তী

ইশারা করা মাত্রই গুলি করে নারীকে হত্যা

টানা অষ্টমবারের মতো শীর্ষ দেশ ফ্রান্স, বাংলাদেশ ১৩৭তম

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’ আয়োজনে বিশিষ্টজনদের অংশগ্রহণ

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT