চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্দান্ত শুরুর পরও বাংলাদেশ ১৯৬

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩২ অপরাহ্ণ ০৪, এপ্রিল ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটসম্যান ব্যাটিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চারের উপর রান রেট ধরে রেখে ৭৮ রানের ওপেনিং জুটি। সিলেটে টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ নারী ইমার্জিং দল পেয়েছিল দুর্দান্ত শুরু। তারপরও সাউথ আফ্রিকার মেয়েদের বিপক্ষে বড় সংগ্রহ গড়তে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল।

৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশের মেয়েরা তুলেছে ১৯৬ রান। অথচ শুরুটা যেমন হয়েছিল, অনায়াসেই দুইশ পেরোনোর কথা।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ফারজানা হক পিংকি শেষ পর্যন্ত না টিকে থাকলে মাঝারি পুঁজিও পায় না বাংলাদেশ। এ ব্যাটার ৭২ রানে অপরাজিত থাকেন। ১০২ বলের লড়াকু ইনিংসে চারের মার পাঁচটি।

Banglabid

মুর্শিদা খাতুন ও শামীমা সুলতানা বাংলাদেশকে এনে দেন উড়ন্ত সূচনা। শামীমা ৩৪ করে রান আউট হলে ভাঙে ৭৮ রানের জুটি। এ ডানহাতির ৪৫ বলের ইনিংসে চারের মার ছিল পাঁচটি।

অধিনায়ক নিগার তিনে ব্যাট করতে নেমে ফিরে যান মাত্র ২ রান করে। আরেক ওপেনার বাঁহাতি মুর্শিদা ফিরে যান পরের ওভারেই। ২ রানের ব্যবধানে তিন উইকেট হারায় বাংলাদেশ।

মুর্শিদা ৩৬ রান করেন ৬৫ বল খেলে। তার ইনিংসে বাউন্ডারি চারটি।

Reneta

দ্রুত উইকেট হারানোর পর দলের হয়ে প্রতিরোধ গড়েন ফারজানা। রুমানা আহমেদ (১৩) ও রিতু মনির (১১) সঙ্গে ছোট ছোট জুটি গড়ে দলকে নিয়ে যান লড়াকু পুঁজির দিকে। নিজেও পেয়ে যান দারুণ এক ফিফটির দেখা।

প্রোটিয়া অফস্পিনার জেন উইনস্টার নেন তিন উইকেট। ৯ ওভার বোলিং করে দেন ৩২ রান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-সাউথ আফ্রিকালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাংসদ আসলামুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

পরবর্তী

করোনার দ্বিতীয় ঢেউ: বলিউডে বাড়ছে আক্রান্তের সংখ্যা

পরবর্তী
বাংলাদেশের বিভিন্ন ব্যক্তিত্বের ছবি, করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাব বোঝায়. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনার দ্বিতীয় ঢেউ: বলিউডে বাড়ছে আক্রান্তের সংখ্যা

সৌমিত্রের স্ত্রী দীপা ও তার স্বামী একসঙ্গে উপস্থিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

মারা গেছেন কালজয়ী অভিনেতা সৌমিত্র’র স্ত্রী দীপা

সর্বশেষ

গুগল ম্যাপসে বদলে গেল লেক অন্টারিওর নাম

আগস্ট ৩১, ২০২৬

হিমেলের পরিচালনায় ডিপজল, অপেক্ষা শুধু সময়ের!

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

হরকত-বিন্দুহীন সেই কোরআনের পৃষ্ঠা এখন মক্কার জাদুঘরে

আগস্ট ৩১, ২০২৬

বাংলাদেশের পদক জয়ের সম্ভাবনা নেই: বাটলার

আগস্ট ৩১, ২০২৬

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT