চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্গাপূজায় ফেসবুকের ‘রঙিন শুভেচ্ছা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪২ অপরাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি শুরু হয়েছে আগে থেকেই। গত ১৯শে সেপ্টেম্বর মহালয়ার মাধ্যমে দুর্গা দেবী মর্ত্যলোকে পা রাখেন। আর ২৫ সেপ্টেম্বর ষষ্ঠীপূজায় দেবীর বোধনের মাধ্যমে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা আরম্ভ হয়। বুধবার মহাসপ্তমী।

এভাবেই নানা আয়োজন ও আনুষ্ঠানিকতার মধ্য ‍দিয়ে বিশ্বজুড়ে দুর্গাপূজার রঙিন উৎসবে মেতে উঠছে মানুষ। তাই এ উপলক্ষ্যে নানা রকম বিশেষ আয়োজন নিয়ে হাজির হচ্ছে গণমাধ্যমগুলো। পূজার ফ্যাশন থেকে শুরু করে মানানসই নতুন নতুন রেসিপি, পূজা সংক্রান্ত নানা তথ্যে ভরপুর পত্রিকা, টিভি চ্যানেল ও অনলাইন মাধ্যমগুলো। এছাড়া পূজার শুভেচ্ছা জানানো হচ্ছে বিভিন্নভাবে।

সামাজিক মাধ্যমগুলোও এক্ষেত্রে পিছিয়ে নেই। যার অন্যতম উদাহরণ জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। সপ্তমী উপলক্ষে ফেসবুক সবাইকে শুভেচ্ছা জানানোর জন্য বিশেষ ধরণের ছোট্ট একটি ভিডিও তৈরি করেছে। বুধবার যেকোন ফেসবুক ব্যবহারকারী প্রথমবার নিজের অ্যাকাউন্টে লগইন করলেই হোমপেজের শুরুতে দেখতে পাচ্ছেন ভিডিওটি।

দুর্গাপূজা-ফেসবুক

ভিডিওটিতে দেবী দুর্গার তেজোদ্দীপ্ত তিনটি চোখ দেখা যাচ্ছে। চোখগুলো যেন তাকিয়ে আছে ঠিক আপনার দিকেই। সেই চোখের পটভূমিতে প্রতিনিয়ত চলছে রঙ আর নকশার খেলা। কখনও দেবী দুর্গার মুখটা কুমকুমের আল্পনায় অলঙ্কৃত হচ্ছে, কখনও সেখানে ভাসছে মেঘ। আবার কখনও মেঘ পাল্টে সাগরের নীল-সাদা ঢেউ বয়ে যাচ্ছে, আবার ময়ুরের পেখম ছড়িয়ে যাচ্ছে। নকশার সঙ্গে উজ্জ্বল রঙগুলো একের পর এক পাল্টে যাচ্ছে।

ভিডিওর নিচে লেখা আছে:

Reneta

চলে এলো দুর্গাপূজা!
প্যান্ডেলের রঙে রঙিন এক জগত ফুটে উঠছে। আশা করি এই উৎসব আপনার আনন্দে কাটবে!

ভিডিওটিতে রিঅ্যাকশন দেয়া এবং সেটি নিজের টাইমলাইনে শেয়ার করার অপশনও রেখেছে ফেসবুক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দুর্গাপূজাফেসবুক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সুখী জিদানের কঠিন পথের শঙ্কা

পরবর্তী

উনিশের উচ্ছ্বাসে রংপুরে ৩ দিনের কর্মসূচি

পরবর্তী
রংপুরে উনিশের উচ্ছ্বাসে ৩ দিনের কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

উনিশের উচ্ছ্বাসে রংপুরে ৩ দিনের কর্মসূচি

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কান্নার দৃশ্যে অভিনয়ে আমার গ্লিসারিন লাগে না: জাইরা

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT