চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দুরন্ত ট্রেন জার্নি’

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
৩:৩৪ অপরাহ্ণ ২৮, জুন ২০১৭
লাইফস্টাইল
A A
ভ্রমণ

সবকিছু হুটহাট করতে হয়। কাজ আসলো মানেই তা শেষ করতে হবে। এই শেষ তো, এবার ফেরা যাক। সময় কই বসে থাকার? একটা ব্যাপার আমার কাছে স্পষ্ট, আলাপ-আলোচনা, পরিকল্পনা করতে করতে সময় ব্যয় হয় বেশি। পরিকল্পনা প্রয়োজন, তবে তার জন্য সময় ব্যয় করা যাবে না। কাজ শুরু করে দিতে হবে। তারপর ধীরে ধীরে সামনে এগিয়ে যাওয়া।

ঠিক ট্রেনের মতো। ট্রেন প্লাটফর্মে এসেই যাত্রী তুলে নেয়। তারপর ধীরে ধীরে চলতে শুরু করে। যেতে যেতে ছুটে চলে দুরন্ত গতিতে। কাজ করতে হবে এভাবেই, দুরন্ত গতিতে…

২৬ জুন ঈদ শেষ করে পরদিনই যে দেশে ফিরতে পারবো তা ভাবিনি। কিন্তু ঈদের সময় দিল্লী যে কারণে আসা তা ঈদের পরদিনই শেষ হওয়ায় সম্ভব হলো। কাজ শেষ তো বসে থাকার মানে নেই। ফিরতে হবে। অন্য কাজ সারতে হবে। সফর সঙ্গী মীর লোকমানকে এটাই বলেছি। তো যে কথা সেই কাজ। গতকাল ২৭জুন তথা ঈদের পরদিনই নয়াদিল্লী স্টেশন থেকে ট্রেনে উঠে পড়লাম। গন্তব্য কলকাতা। কলকাতা থেকে বাসে সোজা বাংলাদেশ।

Banglabid

নয়াদিল্লী স্টেশন থেকে ট্রেনেসন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ট্রেন। ১০ নাম্বার প্লাটফর্ম থেকে ঠিক ৭টা ৪০ মিনিটের এক মিনিটও দেরি করেনি। যাত্রী তুলেই যাত্রা করলো। আমরা থ্রি এসি, স্লিপিং সিট পেয়েছি। তাও তাৎক্ষণিক একটি ট্রাভেল এজেন্সি থেকে। ভাড়া ২৭৫০ রূপি! সঙ্গে খাবার-দাবার আছে, তা নিশ্চিত হয়েছি। ট্রেনে উঠে আমাদের কামরার সবগুলো সিট দেখি ফাঁকা। ফলে একেবারে কমফর্টেবল যাত্রা বলতে যা বুঝায় তার পুরোপুরিই পাচ্ছি এবার।

নয়াদিল্লী স্টেশন থেকে ট্রেনেট্রেন চলছে। আর একটু পর পর নাস্তা আসছে। প্রথমে এসেই বেয়ারা দিয়ে গেলেন গরম গরম স্যুপ, ব্রেড স্টিক, মিক্সড পিকল এবং সস। একটু পর এলো লেমন জুস। ব্যাপক খেলাম। খানিক পরেই এলো ডিনার। মেন্যুটা ভালোই। শুরুতেই আমরা নন-ভেজ বলে দিয়েছিলাম। সে অনুযায়ীই খাবার দেয়া হয়েছে। মুরগি, ঘন ডাল, সঙ্গে তিন পিস আমার পছন্দের চালের রুটি। ডিনার শেষে দিলো টক দই।

লোকমান খুব ধীরে খায়। সে খেয়ে শেষ করতে পারছে না। আমার কোন সমস্যা নেই। সবকিছু ধুমধাম সেরে নিই। খাবারের বেলাতেও তার ব্যত্যয় ঘটছে না। সব খেয়ে নিলাম। লোকমানকে বললাম, তাহলে এবারের ট্রেন যাত্রা ব্যর্থ হচ্ছে না। এতো বিমানের চেয়ে দ্বিগুণ সুবিধা সবকিছুতে। ঠিকই। বিমানে তো শুয়ে শুয়ে, ঘুমিয়ে যাওয়া যায় না। বেডশিট, বালিশ, বেড, তোষক থাকে না। ট্রেনে সব আছে। অসম্ভব মজাদার ভ্রমণ বলতে যা বুঝায়, একদম তাই।

Reneta

নয়াদিল্লী স্টেশন থেকে ট্রেনেসব খাবার-দাবার নিমিষেই শেষ করে দিয়ে শুয়ে পড়লাম। ট্রেন চলছে। মাঝে মধ্যে ঝাঁকুনি দিচ্ছে। ঝকঝক শব্দ শুনতে পাচ্ছি। রাতের ট্রেন। জানালার ফাঁক দিয়ে সুন্দর আকাশ দেখছি। মনে হচ্ছে ট্রেনের সঙ্গে আকাশসহ তারাগুলো সঙ্গে চলছে। দুদিন আগেই নতুন চাঁদ পেয়েছি আমরা। সঙ্গে পেয়েছি অগণিত তারকারাজি। আকাশে তার দেখা মিলছে। ভালো লাগছে। তারার গন্ধ পাচ্ছি। তারার গন্ধ শুকতে শুকতে কোন সময় যে ঘুমে এলিয়ে গেলাম টের পাইনি। ভোরে যখন ঘুম ভাঙে তখন বেয়ারা চায়ের ডিব্বা এনে টেবিলে রেখে গেছেন।

নয়াদিল্লী স্টেশন থেকে ট্রেনে

 

বিছানা থেকে উঠে ফ্রেশ হলাম। চায়ের কাপে চুমুক দিতে দিতে দুরন্ত এক্সপ্রেসের দুরন্ত ছুটে চলা দেখছি। আহা কি সবুজ চারিদিকে। সারি সারি ফসলের মাঠ, দেখতে কি সুন্দর লাগছে, কি মোহনীয় লাগছে! বারবার বাংলার গন্ধ পাচ্ছি হঠাৎ! কি ব্যাপার এমন লাগছে কেন? সোনার বাংলার স্পর্শ পাচ্ছি কেন? হাজারও প্রশ্ন মনে। উত্তর পেলাম লোকমানের কথায়। আমরা এখন বিহার অতিক্রম করছি।

বাংলা, বিহার, উড়িষ্যা; এভাবেই হতে পারতো একটি সোনার বাংলাদেশ। কিন্তু ব্রিটিশ, পাকিস্তানি আর ভারতীয় কিছু মোড়ল এবং বাংলার কতিপয় মীর জাফরদের ধূর্তামিতে আমরা হারিয়েছি একটি বিস্তৃত বাংলা। এখন ইচ্ছে হচ্ছে বিহার প্রদেশটি ট্রেনে তুলে সঙ্গে নিয়ে যাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভ্রমণ
শেয়ারTweetPin

সর্বশেষ

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য হুমকিতে প্রজনন

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

আগস্ট ১১, ২০২৬
ঐতিহ্যের ঢাকা: প্রাচীন বাংলার খাদ্য-স্বাস্থ্য ও প্রাণবন্ত জীবনধারা

ঐতিহ্যের ঢাকা: প্রাচীন বাংলার খাদ্য-স্বাস্থ্য ও প্রাণবন্ত জীবনধারা

আগস্ট ১১, ২০২৬

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

আগস্ট ১১, ২০২৬

ভিএআর প্রযুক্তি নিয়ে যে বড় পদক্ষেপ নিল উয়েফা

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

এসএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন নিয়ম, আবেদন ১৭ আগস্ট পর্যন্ত

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT