‘দা-বাং ট্যুর’-এর অংশ হিসেবে শুক্রবার দুবাই এক্সপোতে স্টেজ মাতিয়েছেন সালমান। তারকা বহুল এই শো-এর আয়োজন করা হয়েছিল দুবাই ডিউটি-ফ্রি টেনিস স্টেডিয়ামে। দুর্দান্ত পারফর্মেন্স শেষে শনিবার রাতে মুম্বাই ফিরেছেন অভিনেতা।
‘দা-বাং ট্যুর’-এ সালমান সাথে পারফর্ম করেছেন সোনাক্ষী সিনহা, পূজা হেগড়ে, দিশা পাতানি, আয়ূশ শর্মা, গুরু রান্ধাওয়া, সাই মাঞ্জরেকর, কমল খান এবং মনিষ পাল। এসময় গ্যালারিতে উপস্থিত ছিলেন হাজারও দর্শক।
নিজের বেশ কয়েকটি হিট গানের তালে নেচেছেন সালমান। ‘জিনে কি হ্যায় চার দিন’ গানে নাচার সময় দর্শকের উত্তেজনা বেড়ে যায় বহুগুণে। ‘স্লো মোশন’, ‘দিল দিওয়ানা’, ‘জুম্মে কি রাত হ্যায়’ গানের সাথেও নেচেছেন অভিনেতা।
সালমানকে এরপর দেখা যাবে ‘টাইগার থ্রি’ ছবিতে। তার বিপরীতে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে। এরপর তিনি শুরু করবেন ‘কাভি ঈদ কাভি দিওয়ালী’ ছবির শুটিং। এই ছবিতে তার বিপরীতে আছেন পূজা হেগড়ে।







