কুরিয়ারের কার্গোযোগে দুবাই থেকে আসা ৪৫ লাখ ভারতীয় রুপিসহ ২ জনকে আটক করেছে পুলিশ।
আটক দুজন হলেন হলেন- ইয়াকুব ও হাসান।
বুধবার ফকিরেরপুল এলাকার এসএ পরিবহনের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
ডিএমপির মতিঝিল জোনের সহকারী কমিশনার (এসি) মিশু বিশ্বাস চ্যানেল আই অনলাইনকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে এসএ পরিবহনের সামনে থেকে দুইজনকে আটক করা হয়েছে। পরে তাদের সঙ্গে থাকা লাগেজ থেকে ৪৫ লাখেরও বেশি ভারতীয় রুপি জব্দ করা হয়েছে।
বিপুল পরিমান এ অর্থ দুবাই থেকে কার্গোযোগে কুরিয়ারের মাধ্যমে ঢাকায় এসেছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অর্থগুলোর উৎস এবং কার কাছে যাচ্ছিল সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। এ বিষয়ে পল্টন থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।







