চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দু’দেশের দুই প্রধান বিচারপতির আছে সাংবাদিকতার স্মৃতি

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
১০:৩৬ পূর্বাহ্ণ ৩১, জুলাই ২০২১
- সেমি লিড, আদালত
A A

দুজন এখন দুদেশের প্রধান বিচারপতি। তবে দুজনের পেশাগত জীবনেই আছে সাংবাদিকতার স্মৃতি। হ্যাঁ, আমাদের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও ভারতের প্রধান বিচারপতি এন ভি রামানা’র কথাই বলছি।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন দেশের ২২তম প্রধান বিচারপতি হবার পর ল’ রিপোর্টার্স ফোরামের সদস্য সাংবাদিকরা তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সেদিন তিনি বলেন, ‘আমিও একসময় সংবাদপত্রে কাজ করেছি। আমিও সাংবাদিক ছিলাম। আইনজীবী থাকার সময় কিছুদিন দৈনিক সংবাদে আদালত সাংবাদিকতা করেছি।’ সম্প্রতি ভার্চুয়াল আদালত চলাকালীন এক কথা প্রসঙ্গে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন,’যখন সাংবাদিকতা করেছি। তখন সাংবাদিকের আইডি কার্ড সব সময় মানিব্যাগেই রাখতাম।’

১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর কুমিল্লা জেলার নাঙ্গালকোটের দেওভান্ডার গ্রামে জন্মগ্রহণ করা সৈয়দ মাহমুদ হোসেনের শিক্ষা জীবনের শুরু নিজ শহরেই। কুমিল্লা জেলা স্কুল থেকে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পাস করার পর ভিক্টোরিয়া কলেজ থেকে এইচএসসি ও বিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। এরপর কুমিল্লা আইন কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করে ১৯৮১ সালে সৈয়দ মাহমুদ হোসেন আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। আর ১৯৮৩ সালে হন হাইকোর্টের আইনজীবী। একপর্যায়ে ১৯৯৯ সালের ডিসেম্বরে তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। এরপর ২০০১ সালের ২২ ফেব্রুয়ারি তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি নিযুক্ত হন। ২০০৩ সালের ২২ ফেব্রুয়ারি হন হাইকোর্টে স্থায়ী বিচারপতি। এর ৮ বছর পর ২০১১ সালের ২৩ ফেব্রুয়ারি তিনি দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হন। আর ২০১৮ সালের ৩ ফেব্রুয়ারি সৈয়দ মাহমুদ হোসেন দেশের ২২তম প্রধান বিচারপতি হিশেবে শপথ নেন।

আমাদের প্রধান বিচারপতির মতই ভারতের বর্তমান প্রধান বিচারপতি এন ভি রামানা’র জীবনেও রয়েছে সাংবাদিকতার স্মৃতি। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী এন ভি রামানা ১৯৮৩ সালে আইনজীবী হিসেবে কাজ শুরুর আগে ইনাডু সংবাদপত্রে কিছুদিন সাংবাদিকতা করেন। সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের অতীত দিনগুলির কথা স্মরণ করে ভারতের প্রধান বিচারপতি এন ভি রামানা বলেন, ‘একটা সময় আমিও সাংবাদিকতা করেছি। তখন আমাদের গাড়ি বা মোটরবাইক থাকত না। আমাদের বাসে চড়ে খবর সংগ্রহ করতে যেতে হত। আমাদের ওপর নির্দেশ থাকত আমরা যেন কোনও অনুষ্ঠানের উদ্যোগতাদের কাছ থেকে যাতায়াতের জন্য গাড়ি না নিই।’

Reneta

১৯৫৭ সালের ২৭ অগাস্ট ভারতের অন্ধ্রপ্রদেশের এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন নুথলাপতি ভেঙ্কট (এন ভি) রামানা। ১৯৮৩ সালে আইনজীবী হিসেবে কাজ শুরুর আগে ১৯৭৯ থেকে ১৯৮০ পর্যন্ত ইনাডু সংবাদপত্রে সাংবাদিকতা করেন তিনি। ১৭ বছর আইন পেশায় থেকে ২০০০ সালে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হন এন ভি রামানা।২০১৪ সালে ১৭ ফেব্রুয়ারি ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে যুক্ত হবার আগে দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব সামলেছেন।সবশেষ ২০২১ সালের ২৪ এপ্রিল ভারতের ৪৮তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি এন ভি রামানা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইনজীবীআদালতপ্রধান বিচারপতিবিচারকসাংবাদিকসুপ্রিম কোর্টসৈয়দ মাহমুদ হোসেনহাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লকডাউনে মেজর সিনহা হত্যাকাণ্ডের স্বাক্ষ্যগ্রহণ বন্ধ

পরবর্তী

নিজের গড়া বিশ্বরেকর্ডই ভাঙলেন ড্রেসেল

পরবর্তী

নিজের গড়া বিশ্বরেকর্ডই ভাঙলেন ড্রেসেল

ফেরিগুলোতে আজও ঢাকামুখী যাত্রীদের উপচেপড়া ঢল

সর্বশেষ

ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি ক্রিস্টিয়ান রোমেরো

জুলাই ২০, ২০২৬

যেসব প্রক্রিয়াজাত খাবার প্রায় প্রতিদিন খাচ্ছেন, সেসবেই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি

জুলাই ২০, ২০২৬

একই সময়ে ছেলে ও মেয়েদের বিশ্বকাপ জেতা একমাত্র দেশ স্পেন

জুলাই ২০, ২০২৬

গলা ধাক্কা দিয়ে ম্যাচ শেষ হওয়ার পর লাল কার্ড দেখেছেন পারেদেস

জুলাই ২০, ২০২৬

প্রিজারভেটিভে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের আশঙ্কা: সতর্ক করলেন ফরাসি গবেষকরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT