চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুদক ও পুলিশের ভাবমূর্তি রক্ষার দায় কার?

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:১৩ অপরাহ্ণ ১০, জুন ২০১৯
সম্পাদকীয়
A A

পুলিশ এবং দুর্নীতি দমন কমিশন দুটোই সাধারণ মানুষের ভরসাস্থল। কিন্তু দায়িত্বশীল এই দুই প্রতিষ্ঠানের একাধিক কর্মকর্তার বিরুদ্ধে এমন কিছু গুরুতর অভিযোগ এসেছে যা সত্যিই বিব্রতকর।

এর মধ্যে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক এনামুল বাছির সাময়িক বরখাস্ত হয়েছেন। পুলিশের বিতর্কিত ডিআইজি মিজানুর রহমানের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ ওঠার পর এই পদক্ষেপ।

তবে সরাসরি এই অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়নি। তাকে সাময়িক বরখাস্তের ভিন্ন কারণ দেখানো হয়েছে। কমিশনের তথ্য পাচার ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানানো হয়।

আমরা মনে করি, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করা প্রতিষ্ঠানকে কলঙ্কিত করেছেন এনামুল বাছির। তাই এসব অভিযোগ তদন্ত করে দুদকের সুনাম অক্ষুণ্ণ রাখতেই তাকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।

ডিআইজি মিজানের বিরুদ্ধেও অভিযোগ গুরুতর। তিনি নিজেকে বাঁচাতে দুদক কর্মকর্তার সঙ্গে ঘুষ লেনদেন করেছেন। নিজের স্ত্রীকে গ্রেপ্তার করানো, এক সংবাদ পাঠিকাকে নির্যাতন এবং অবৈধ সম্পদসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ আছে তার বিরুদ্ধে।

নিজেকে বাঁচাতে তিনি অনৈতিক পথে হেঁটেছেন। শেষ পর্যন্ত নিজেকে বাঁচাতে না পেরে তিনি এসব তথ্য ফাঁস করেছেন। এরপরও কি পুলিশ প্রশাসন এ বিষয়ে নির্বিকার থাকবে?

Reneta

এমনই আরেক অবাক কাণ্ড দেখা গেছে ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের ক্ষেত্রেও। নুসরাত হত্যাকাণ্ডে বিতর্কিত ভূমিকার জন্য সমালোচিত ওসি মোয়াজ্জেম গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে পালিয়ে গেছেন বলে পুলিশের বরাতে ইতোমধ্যে খবর প্রকাশ হয়েছে।

চ্যানেল আইয়ের প্রতিবেদনে জানা যায়, মোয়াজ্জেমের বিরুদ্ধে ঢাকার সাইবার ট্রাইব্যুনাল গত ২৭ মে পরোয়ানা জারি করেন। এই পরোয়ানা ফেনী হয়ে রংপুরে পাঠানোর মাঝখানে এক সপ্তাহের লুকোচুরির পর তার পালিয়ে যাওয়ার কথা বলছে পুলিশ।

এই তিন ঘটনা দেশে আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে অশনিসংকেত বলেই আমরা মনে করি। এই অপরাধীদের শিগগিরই আইনের আওতায় আনা না হলে তা আরও ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে। তাই এসব ঘটনায় জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে আমরা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওসি মোয়াজ্জেমডিআইজি মিজানসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

লবন কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক

জুলাই ১৬, ২০২৬
প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি

জুলাই ১৬, ২০২৬

শুক্রবার যেসব প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মাস্তুল’

জুলাই ১৬, ২০২৬

এবার ঘরে বসে দেখা যাবে শাকিবের ‘রকস্টার’!

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT