আদালত

ডিআইজি মিজানকে খালাসের বিরুদ্ধে দুদকের আপিল শুনানির জন্য গ্রহণ

বাংলাদেশের একজন পুলিশ কর্মকর্তা, পরিপাটি পোশাক পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন বাংলাদেশি পুলিশ কর্মকর্তা, পরিপাটি পোশাক পরিহিত, ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অর্থপাচারের মামলায় পুলিশের বরখাস্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে দেয়া খালাসের রায়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। সেই সাথে মামলাটির সব নথিও তলব করেছেন আদালত।

দুদকের আবেদন রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশিদ আলম খান।

ঘুষ লেনদেনের অভিযোগের মামলায় তিন বছর সাজা থেকে খালাস চেয়ে গত ৬ এপ্রিল পুলিশের বরখাস্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানের করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট।

সেই মামলার নথি তলব করে মিজানুর রহমানের জামিন আবেদন শুনানির জন্য আগামী বুধবার দিন ধার্য করেন বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের একক হাইকোর্ট বেঞ্চ।

বিষয়:ডিআইজি মিজান দুদক হাইকোর্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…