চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুদকের মামলায় খোকার ১৩ বছরের কারাদণ্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৫ পূর্বাহ্ণ ২০, অক্টোবর ২০১৫
অন্যান্য, আদালত
A A

জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপি নেতা সাদেক হোসেন খোকাকে ১৩ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন বিশেষ আদালত-৩। সেই সঙ্গে ১১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়াও ঢাকায় গুলশান এলাকায় একটি বাড়িসহ যে সব সম্পত্তির তথ্য তিনি গোপন করেছিলেন বলে মামলায় অভিযোগ ছিল, আদালত সেই সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশও দিয়েছে। ঢাকার বিশেষ জজ ৩ এর বিচারক আবু আহমেদ জমাদার এ আদেশ দেন।

সাদেক হোসেন খোকা যুক্তরাষ্ট্রে থাকায় তাকে পলাতক দেখিয়ে এই বিচার হয়েছে।সাদেক হোসেন খোকা আইনের চোখে পলাতক থাকায় আদালতে তার পক্ষে কোন আইনজীবীও ছিল না। তবে রায় ঘোষণার সময় বিএনপি সমর্থিত আইনজীবীরা আদালতে উপস্থিত ছিলেন।

২০০৮ সালের ২ এপ্রিল দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক শামসুল আলম রমনা থানায় মামলাটি করেন। ২০০৭ সালের ৬ ডিসেম্বর সাদেক হোসেন খোকা ২ কোটি ৪৪ লাখ ৮৭ হাজার ৮৬ টাকা সম্পদের হিসাব দাখিল করেন। কিন্তু তদন্ত করে ৯ কোটি ৭৬ লাখ ২৮ হাজার ২৬১ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ৯ কোটি ৬৪ লাখ ৩ হাজার ৬০৯ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ পায় দুর্নীতি দমন কমিশন। এই অভিযোগে ২০০৮ সালের ২ এপ্রিল একটি মামলা করে দুদক।

সাদেক হোসেন খোকা মামলাটি বাতিলের জন্য হাইকোর্টে আবেদন করেন। ২০১২ সালে হাইকোর্ট তার আবেদন খারিজ করে তাকে বিচারিক আদালতে আত্নসমর্পণের নির্দেশ দেন। কিন্তু তখন তিনি চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে গিয়ে আর ফিরে আসেননি।

শেষ পর্যন্ত তাকে পলাতক দেখিয়ে ঢাকার বিশেষ জজ আদালতে বিচার শেষে এখন রায় দেয়া হলো। ২০১৪ সালের ৩০ অক্টোবর মামলায় অভিযোগ গঠন করা হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দুদকবিএনপিসাদেক হোসেন খোকা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জুলাই ২৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

জামায়াতের এমপি গাজী নজরুলের পদত্যাগের দাবিতে উত্তাল সাতক্ষীরা

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার সময় ঘোষণা

জুলাই ২৩, ২০২৬

কারখানার বর্জ্য তাপেই তৈরি হবে পরিচ্ছন্ন হাইড্রোজেন! জ্বালানি খাতে নতুন দিগন্ত

জুলাই ২৩, ২০২৬
ছবি: পিএমও।

দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সহায়তার বিষয়ে সরকার প্রতিজ্ঞাবদ্ধ: প্রধানমন্ত্রী

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT