চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুটি পরীক্ষায় জানা যাবে হার্ট অ্যাটাকের ঝুঁকি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪২ অপরাহ্ণ ০১, মার্চ ২০২২
- সেমি লিড, স্বাস্থ্য
A A

বর্তমানে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাটা দিন দিন বাড়ছে। অনেকেই মনে করেন যে, বয়সের সঙ্গে বোধহয় হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি পায়। তবে সাম্প্রতিক সময়ে অনেক অল্প বয়সী মানুষও হৃদরোগে আক্রান্ত হয়ে মৃতুবরণ করছেন।

ধমনীতে বাধার কারণে যখন হৃদযন্ত্রে রক্ত সঞ্চালন ব্যাহত হয়, মূলত তখনই হৃদযন্ত্রের এই সমস্যাগুলি দেখা দেয়। কেউ যদি উচ্চ কোলেস্টেরল বা উচ্চ রক্তচাপে আক্রান্ত হন, তাহলে হৃদরোগের ঝুঁকি অনেকাংশে বৃদ্ধি পায়।

ডায়াবেটিস শনাক্তকরণের জন্য যেমন রক্ত পরীক্ষার প্রয়োজন পড়ে, তেমনি একজন ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হতে পারেন কিনা তার পূর্বাভাসও পাওয়া যায় বহু আগে থেকেই রক্ত পরীক্ষার মাধ্যমে।

যে দুটি পরীক্ষার মাধ্যমে বছরখানেক আগেই হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে কিনা জানা যাবে তা হল:

সিআরপি (সি-রিঅ্যাকশন প্রোটিন) পরীক্ষা: লন্ডনের ‘ন্যাশনাল হার্ট অ্যান্ড লাং ইনস্টিটিউট’-এর বিশেষজ্ঞরা এই পদ্ধতিটি আবিষ্কার করেছেন। ‘সিআরপি’ এক ধরনের প্রোটিন। হার্ট অ্যাটাকের পর রক্তে যার অস্তিত্ব পাওয়া যায়।

মূলত রক্তে এই প্রোটিন বৃদ্ধি পেলে হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়। তাই এই ‘সিআরপি’ পরীক্ষার মাধ্যমে প্রায় বছর তিনেক আগে থেকে জেনে নেয়া সম্ভব যে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে কি না। থাকলেও তা কতটা।

Reneta

‘সিআরপি’-এর মাত্রা সাধারণত ২ মিলিগ্রাম বা তার নীচে থাকা স্বাভাবিক। তবে এর মাত্রা যদি ১০-১৫ মিলিগ্রাম থাকে, তাহলে হৃদযন্ত্র ক্ষতিগ্রস্থ হওয়ার আশঙ্কা থেকে যায়।

‘সিআরপি’ ছাড়াও আরও একটি পরীক্ষার মাধ্যমে প্রায় বছর খানেক আগে থেকে বুঝতে পারা যায় পরবর্তীতে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি আছে কি না।

শরীরের প্রায় অনেক রোগের পূর্ব লক্ষণ দেখা দেয় চোখে। হৃদরোগের ক্ষেত্রেও এর অন্যথা হয়নি। চোখে রেটিনার চরিত্র, আচার-আচরণ দেখে অনেক আগেই হার্ট অ্যাটাকের পূর্বাভাস পাওয়া যায়। এই অভিনব পদ্ধতি আবিষ্কার করেছে গুগলের আট সদস্যের একটি গবেষক দল।

ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরলের উচ্চ মাত্রা বোঝার প্রাথমিক উপায় হিসাবে চিকিৎসকরা বহু দিন ধরেই রেটিনা পরীক্ষা করে আসছেন। রেটিনার ধমনীতে একটুও বদল চোখে পড়লে তা হার্ট অ্যাটাকের পূর্বাভাস হতে পারে। এ ছাড়াও কয়েক ধরনের ক্যানসারের ক্ষেত্রেও প্রাথমিকভাবে রেটিনা পরীক্ষার ব্যবহার রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: স্বাস্থ্যহার্ট অ্যাটাক
শেয়ারTweetPin

সর্বশেষ

আসছে ‘আওয়ারাপান ২’ ও ‘টক্সিক’: হল বাঁচাতে হিন্দি সিনেমাতেই ভরসা?

জুলাই ১৫, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন (সংগৃহীত)।

এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনে ৫টি উদ্যোগ গ্রহণ করেছে সরকার: মাহদী আমিন

জুলাই ১৫, ২০২৬

সামনের দুই বিশ্বকাপের জন্য নতুন ফরম্যাট অনুমোদন করলো আইসিসি

জুলাই ১৫, ২০২৬

দীপককে দেখে দর্শক বললেন ‘উনাকে দেখে মারতে ইচ্ছে করছে’!

জুলাই ১৫, ২০২৬

সোনম ওয়াংচুককে নিয়ে ভারতে উদ্বেগ, সরব বলিউড

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT