চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই সিলভার বীরত্বে ম্যাচ বাঁচাল শ্রীলঙ্কা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০২ অপরাহ্ণ ০৬, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A

একজন ৩০ বছর আগের রেকর্ড ভেঙেছেন। তিনি ধনঞ্জয়া ডি সিলভা। ভারতের মাটিতে রান তাড়া করতে নেমে ভিভ রিচার্ডসের ১০৯ রানের পর তিনিই এখন সর্বোচ্চ রানের মালিক, ১১৯। আরেক জন রোশেন ডি সিলভা। অভিষেক ম্যাচে অপরাজিত ৭৪ করে ম্যাচ ড্র করেছেন।

শেষ দিন জয়ের জন্য শ্রীলঙ্কাকে করতে হতো ৩৭৯ রান। হাতে ছিল সাত উইকেট। অসম্ভব এই কাজটি করার চেয়ে দলটি ড্র’র দিকেই মন দেয়। এবং তাতে সফল। তিন ম্যাচ সিরিজের প্রথমটি ড্র হয়েছিল। দ্বিতীয়টি ইনিংস ব্যবধানে জিতেছিল ভারত। শেষটিও ড্র হওয়ায় ১-০ ব্যবধানে সিরিজ নিজেদের করল কোহলির দল।

ম্যাচ বাঁচাতে নেমে ধনঞ্জয়া ২১৯ বলে ১১৯ করেন। ১৫টি চার একটি ছয়ে এই রান করেন তিনি। পরে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন। তিনি ফিরে যাওয়ার পর আবার চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। দ্রুত ফিরে যান লাকমল (০), ম্যাথিউস (১)। অধিনায়ক চান্দিমালও ফেরেন অল্পতে (৩৬)।

এরপর টিকে থাকার লড়াই শুরু করেন ডিকেভেল্লা এবং রোশেন সিলভা। সিলভা ১৫৪ বল খেলে ৭৪ করেন। ডিকেভেল্লা ৭২ বল থেকে ৪৪।

এই টেস্টে আগে ব্যাট করে ম্যাচসেরা বিরাট কোহলির ডাবল সেঞ্চুরি (২৪৬) আর মুরালি বিজয়ের ১৫৫ রানে ভর করে সাত উইকেটে ৫৩৬ রানে ইনিংস ঘোষণা করে ভারত।

জবাব দিতে নেমে ইশান্ত শর্মা, অশ্বিন এবং সামির বোলিং তোপে ৩৭৩ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ইশান্ত আর অশ্বিন তিনটি করে উইকেট নেন। সামি, জাদেজা নেন দুটি করে।

Reneta

লঙ্কানদের হয়ে ম্যাথিউস ২৬৮ বল খেলে ১১১ রান করেন। চান্দিমাল ১৬৪ করতে ৩৬১টি বল মোকাবিলা করেন।

ভারত দ্বিতীয় ইনিংস টেনে নেয় ২৪৬ রান পর্যন্ত। কোহলি এই ইনিংসে ৫০ করেন। ৫০ রানে অপরাজিত থাকেন রোহিত শর্মাও। তার আগে ওপেনার শেখর ধাওয়ান করেন ৬৭। মিডল অর্ডারে পূজারা ৪৯ রানে ফেরেন।

চতুর্থ দিন বিকেলে ৪১০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সাদিরা সামারাবিক্রম (৫) ষষ্ট ওভারে ফিরে যান। সামির বলে রাহানের হাতে ক্যাচ দেন। করুনারত্নেকে (১৩) ফেরান জাদেজা। এরপর লাকমলকেও (০) ফেরান জাদেজা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ভারত-শ্রীলঙ্কা টেস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল

মে ১৯, ২০২৬

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ মে থেকে ২ জুন পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

মে ১৮, ২০২৬

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT