চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই সাংবাদিক হত্যাকারীর আত্মহত্যা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৯ অপরাহ্ণ ২৬, আগস্ট ২০১৫
আন্তর্জাতিক
A A

গুলি চালিয়ে মার্কিন এক টেলিভিশন সাংবাদিক ও তার ক্যামেরাম্যানকে হত্যায় দায়ী ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। ভেস্টার লি ফ্লানাগান (৪১) নামের ওই ব্যক্তিকে পুলিশ ধাওয়া করলে পালানোর এক পর্যায়ে নিজেই নিজেকে গুলি করেন বলে ধারণা করা হচ্ছে।

ফ্লানাগান নিহত দুই সংবাদকর্মীর সঙ্গে একই টিভি চ্যানেলে কাজ করতেন। পুলিশের প্রাথমিক তদন্তের পর পেশাগত ক্ষোভ থেকে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানানো হয়েছে।

পেশাগতভাবে ব্রাইস উইলিয়ামস নামে পরিচিত ফ্লানাগানের ট্যুইটার একাউন্ট থেকে জানা গেছে, চাকরি নিয়ে তার ক্ষোভ ছিল। তিনি সাংবাদিক ওয়ার্ড ও পার্কারের বিরুদ্ধে তাকে অভিযুক্ত করার অভিযোগ করেছিলেন।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লানাগান ডব্লিউডিবিজে-সেভেন টিভি স্টেশনের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ এনে মামলা করেছিলেন। তবে ২০১৪ সালের জুলাইয়ে এক বিচারক মামলাটি খারিজ করে দেন।

হত্যাকাণ্ডের আগের দিন সন্ধ্যায় সামাজিক মাধ্যমে ফ্লানাগানের কর্মকাণ্ড যাচাই করে হত্যাকাণ্ডটি পূর্ব-পরিকল্পিত ছিল এমন আভাসই পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।

যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনায় আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইন করার কথা বলা হচ্ছিলো। এ ঘটনার পরিপ্রেক্ষিতে হোয়াইট হাউজ আইনটি পাস করতে কংগ্রেসকে আহ্বান জানিয়েছে।

Reneta

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার মনেটায় ডব্লিউডিবিজে সেভেন চ্যানেলের রিপোর্টার অ্যালিসন পার্কার সরসরি একটি অনুষ্ঠানে সাক্ষাৎকার নিচ্ছিলেন। সেময় কাছে থেকেই ১০টিরও বেশি গুলি করে বন্দুকধারী।

রিপোর্টার পার্কার ও ক্যামেরাম্যান অ্যাডাম এডওয়ার্ডের শরীরে বেশ কয়েকটি গুলি লাগে। সাক্ষাৎকারদাতা স্মিথ মাউন্টেইন লেক রিজিওনাল চেম্বার অফ কমার্সের ভিকি গার্ডনারও গুলিবিদ্ধ হন। তবে তার অবস্থা স্থিতিশীল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাংবাদিক হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ওয়ারী থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার, ধরা পড়ল শীর্ষ সন্ত্রাসী ‘অটো সজল’

জুলাই ১৬, ২০২৬

‘১৪ বছরের ক্যারিয়ার একটা শাড়ির জন্য নষ্ট করবো?’

জুলাই ১৬, ২০২৬

‘আমি চাই না উনি মারা যান, তাকে মরতে দেবেন না প্লিজ ‘

জুলাই ১৬, ২০২৬
দিল্লিতে অনশনে পরিবেশবাদী অ্যাক্টিভিস্ট সোনাম ওয়াংচুক

অনশনরত সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের দিকে নজর দিতে দিল্লি হাইকোর্টের নির্দেশ

জুলাই ১৬, ২০২৬

বন্ধুকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে মারা গেল ৪ মাদ্রাসাছাত্রী

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT