দুই সাংবাদিক মারধরের ঘটনায় উপ-সচিব ‘ক্লোজড’

বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪-এর রিপোর্টার ও ক্যামেরা
পার্সনকে আটকে মারধরের ঘটনায় উপসচিব আব্দুল বারীকে ক্লোজড করেছে নির্বাচন
কমিশন।
জাতীয় পরিচয়পত্র বিভাগের ওই অপ্রীতিকর ঘটনায় তাঁকে দায়িত্ব থেকে
প্রত্যাহার করে নেয়ার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে ইসি।
বুধবার দুপুরে আগারগাঁওয়ের ইসলামিক ফাউন্ডেশন ভবনে
জাতীয় পরিচয় পত্র ও নিবন্ধন অফিসে ওই দুই সাংবাদিক সংবাদ সংগ্রহ করতে গেলে
ওই ঘটনা ঘটে।
এ ঘটনায় জাতীয় প্রেসক্লাব ও
ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ নিন্দা প্রকাশ করেছেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







