চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই সম্পাদকের বিরুদ্ধে মামলায় ল’ রিপোর্টার্স ফোরামের নিন্দা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৭ অপরাহ্ণ ২০, এপ্রিল ২০২০
আদালত
A A

ত্রাণ বিতরণে অনিয়ম নিয়ে করা এক সংবাদের জেরে দুইজন সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নিন্দা জানিয়েছে সুপ্রিম কোর্ট বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ)।

গত শুক্রবার রাতে করা মামলায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর ও জাগো নিউজ ডটকমের ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন সরকার এবং তাদের সাথে শাওন আমিন ও রহিম শুভ নামে আরও দুইজনকে আসামি করা হয়।

সোমবার এলআরএফ সভাপতি ওয়াকিল আহমেদ হিরন ও সাধারণ সম্পাদক নাজমুল আহসান রাজু এক বিবৃতিতে ওই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নিন্দা জানান।

Banglabid

তাতে বলা হয়েছে, ‘সত্য ও বস্তুনিষ্ঠ ঘটনা প্রকাশ করা গণমাধ্যমের দায়িত্ব। করোনা পরিস্থিতির এই সংকটকালীন সময়েও অনলাইন, প্রিন্ট ও টেলিভিশনের সংবাদকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন।

ভুয়া ও গুজব ছড়ানো তথ্যের ভিড়ে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য নিশ্চিত করছে। যা সুফল সুফল পাচ্ছে জনগণ।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘‘দেশব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে সরকারের পক্ষ থেকে খাদ্যসহায়তা দেওয়া হচ্ছে, তাও লোপাটের খবর আসছে প্রতিদিনই।

Reneta

এ ধরণের একটি সংবাদের জেরে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙি থানায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ডিজিটাল নিরাপত্তা আইনে শুক্রবার (১৭ এপ্রিল) রাতে মামলা করেছেন।

কোনো সংবাদে তথ্যগত অসঙ্গতি থাকলে তার প্রতিবাদ করার নিয়মতান্ত্রিক পন্থা রয়েছে। তা না করে নিপীড়নমূলক কালো আইনের আশ্রয়ে মামলা করা সংবাদমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে বড় ধরনের হুমকি।’’

এলআরএফ নেতৃবৃন্দ অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইনে করা দুই সম্পাদকসহ চার জনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। সেই সঙ্গে মামলার বাদী মোমিনুল ইসলাম ভাসানীর দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন।

গত ১৭ এপ্রিল রাতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি থানায় বালিয়াডাঙ্গি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোমিনুল ইসলাম ভাসানী মামলাটি (মামলা নম্বর ১২) করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিজিটাল নিরাপত্তা আইনতৌফিক ইমরোজ খালিদীমহিউদ্দিন সরকারসুপ্রিম কোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চ্যানেল আই অনলাইনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ সাক্ষাৎকার

পরবর্তী

করোনাভাইরাস: নিউইয়র্ক ট্রাফিক পুলিশের কর্মকর্তা মোহাম্মদ চৌধুরীর মৃত্যু

পরবর্তী

করোনাভাইরাস: নিউইয়র্ক ট্রাফিক পুলিশের কর্মকর্তা মোহাম্মদ চৌধুরীর মৃত্যু

করোনাভাইরাস: ‘মনের যত্ন মোবাইলে’ মানসিক স্বাস্থ্য সেবা

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT