চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই সন্তান হত্যা: মা’কে রিমান্ডের আবেদন

এনামূল কবীর রূপম এনামূল কবীর রূপম
১:৫৩ পূর্বাহ্ণ ০৪, মার্চ ২০১৬
বাংলাদেশ
A A

রাজধানীর বনশ্রীতে নিজের দুই সন্তানকে হত্যার অভিযোগে আটক মা জেসমিনকে জিজ্ঞাসাবাদের জন্যে ১০ দিনের রিমান্ডে চেয়ে আদালতে পাঠিয়েছে রামপুরা থানা পুলিশ। হত্যাকাণ্ডের মোটিভ এবং এর পেছনে কেউ জড়িত আছে কি না জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

রামপুরা ট্রাজেডির তিন দিন পর নিজের দুই সন্তানকে হত্যার অভিযোগে এনে স্ত্রী মাহফুজা জেসমিনের বিরুদ্ধে গার্মেন্টস এক্সেসরিজ ব্যবসায়ী আমান উল্লাহ থানায় হত্যা মামলা করেন।

থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেন জেসমিন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে সকালে ১০ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়।

রামপুরা থানার ওসি ইন্সপেক্টর মো. রফিকুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের পেছনে সন্তানদের লেখাপড়া নিয়ে দুশ্চিন্তাকে জেসমিন কারণ হিসেবে বললেও এর সঙ্গে আরো কোনো কারণ রয়েছে কিনা তা তদন্তের বিষয়। অন্য কোনো বিষয় থাকলে সেগুলোও বিস্তারিত তদন্ত করে দেখার আশ্বাস দেন তিনি।

পুলিশ বলছে, হত্যাকাণ্ডে আর কারো ইন্ধন আছে কি না তদন্তের স্বার্থে তা জানা দরকার। রিমান্ড আবেদন মঞ্জুর হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেসমিন যা তথ্য দিয়েছেন, তার সঙ্গে আরো নতুন কোনো কারণ পাওয়া যায় কিনা, বা হত্যাকাণ্ডে আর কারো সংশ্লিষ্টতা আছে কিনা, এসব বিষয়ে জেসমিনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান ওসি।

মামলা দায়েরের আগেই ময়নাতদন্তকারী ডাক্তার জানিয়েছিলেন, দুই শিশুকে শ্বাসরোধ করে হত্যা করে থাকতে পারে।

এরপর বাবা আমান উল্লাহ, মা জেসমিন এবং শিশুদের খালাকে আটক করে জিজ্ঞাসাবাদের পর জেসমিনকে হত্যাকারী চিহ্নিত করে র‌্যাব।

ট্যাগ: শিশু হত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দুই সন্তান হত্যা: মা’কে রিমান্ডের আবেদন

পরবর্তী

‘অন স্ক্রিনে চুমু খাবো, বিকিনিও পরবো’

পরবর্তী

‘অন স্ক্রিনে চুমু খাবো, বিকিনিও পরবো’

‘অন স্ক্রিনে চুমু খাবো, বিকিনিও পরবো’

সর্বশেষ

হাস্যোজ্জ্বল নারী পোশাক ও গহনা পরিহিত, সুন্দর হাসি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের বিখ্যাত চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’, উচ্ছ্বসিত বাঁধন

আগস্ট ২৭, ২০২৬

সংবাদ সম্মেলনে আসেননি কোচ-খেলোয়াড়, ম্যানেজার নিলেন ‘দায়’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংসদে সরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ (সংগৃহীত)।

শাহবাগে বক্তব্য দেওয়া আর সংসদে বক্তব্য দেওয়া এক কথা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২৭, ২০২৬

২২ হাজার কোটি রুপির ঋণ কমে ৬.৫ কোটিতে, যা জানা গেল

আগস্ট ২৭, ২০২৬
ছবি: প্রতিনিধি।

মাগুরায় সড়ক দুর্ঘটনা, নিহত ১

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT