চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই সাংবাদিককে দুদকের নোটিশে ডিআরইউ’র নিন্দা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৪ অপরাহ্ণ ২৬, জুন ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি দীপু সারোয়ার ও এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার ইমরান হোসেন সুমনকে সংবাদ প্রকাশ ও প্রচারের জেরে দুর্নীতি দমন কমিশনে (দুদক) হাজির হওয়ার নোটিশ দেয়া এবং “অন্যথায় আইনানুগ কার্যধারা গৃহীত হবে”- নোটিশে উল্লেখিত এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে ডিআরইউ।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি ইলিয়াস হোসেন ও সাধারণ সম্পাদক কবির আহমেদ খান আজ বুধবার এক বিবৃতিতে এ উদ্বেগ ও নিন্দা জানান।

বিবৃতিতে বলা হয়েছে: নেতৃবৃন্দ মনে করেন, দুর্নীতি দমনে গণমাধ্যম ও দুদক একে অপরের সহযোগি। দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির প্রতি সাংবাদিকরা সম্মান ও সমর্থন জানিয়ে আসছে। সরকারের বিভিন্ন মন্ত্রী, গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও বলে আসছেন- “গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতেই দুর্নীতিবাজ ও অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়ে থাকে।” একইভাবে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতেই দুর্নীতিবাজদের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে থাকে দুদক।

গত ২৩ জুন ‘লন্ডন প্রবাসী দয়াছের অডিও সংলাপে দুদকের ওরা কারা?’, শিরোনামে বাংলা ট্রিবিউনে একটি প্রতিবেদন প্রকাশ করেন দীপু সারোয়ার। দুদকের পরিচালক খন্দকার এনামুল বাছির ও ডিআইজি মিজানুর রহমানের ঘুষ লেনদেন নিয়ে ইমরান হোসেন সুমনের প্রতিবেদন প্রচারিত হয় এটিএন নিউজে।

প্রতিবেদন প্রচার ও প্রকাশের জের ধরে দুদক কর্তৃক সাংবাদিকদের এভাবে নোটিশের মাধ্যমে সাক্ষ্য দিতে ডাকা এবং অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেয়ার বিষয়টি স্বাধীন সাংবাদিকতার উপর হুমকি হিসেবে মনে করছে ডিআরইউ।

দুদকের এ ধরনের নোটিশ অত্যন্ত দুঃখজনক এবং মুক্ত স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার পরিপন্থি দাবি করে অবিলম্বে দুদকের এ নোটিশ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন ডিআরইউ নেতারা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ডিআরইউদুদকদুর্নীতি দমন কমিশন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আব্দুল হাই সরকার (সংগৃহীত)।

অর্থনীতি স্লোগানে চলে না, চলে বাস্তবতায়: আব্দুল হাই সরকার

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কমেছে স্বর্ণের দাম

মে ২০, ২০২৬

আনসার-ভিডিপিকে যুগোপযোগী করতে সরকার সবধরনের পরিকল্পনা নিয়েছে: প্রধানমন্ত্রী

মে ২০, ২০২৬

তাইজুলের ৬ উইকেট, বাঘের ডেরায় হোয়াইটওয়াশ পাকিস্তান

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ওমানে গাড়িতে মৃত ৪ ভাইয়ের মরদেহ এসেছে দেশে

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT