চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই যুগের ছাদকৃষি উদ্যোক্তা তাজুল ইসলাম

শাইখ সিরাজ শাইখ সিরাজ
৮:২৭ অপরাহ্ণ ২৮, ডিসেম্বর ২০১৬
কৃষি
A A

দুই যুগেরও বেশি সময় ধরে ছাদকৃষির সঙ্গে নিজেকে যুক্ত রেখেছেন রাজধানীর ইন্দিরা রোডের অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা তাজুল ইসলাম। মনের প্রশান্তি আর পারিবারিক চাহিদা পূরণের চিন্তা থেকেই দিনের পর দিন স্বপ্নের মতো সাজাচ্ছেন নিজের কৃষি।

শুরুটা নব্বই দশকের শুরুতে। তখন ছাদকৃষির চিন্তাটি একেবারে সৌখিনতা ও অভিজাত্যের পর্যায়ে। নগর জীবনে এক টুকরো কৃষিক্ষেত রচনা করে তাজুল ইসলাম বেশ তৃপ্ত হয়েছেন। তারপর কর্মজীবনের ব্যস্ততা, ভবনটির নানা পরিবর্তন কোনোকিছুই আটকে রাখতে পারেনি তার কৃষিচর্চাকে। এখন ছয়তলা ভবনের ছাদেই কাটে তার অবসর জীবনের বড় অংশটি।

তাজুল ইসলাম জানান, শুরু থেকেই বাসভবনটিকে তিনি চিন্তা করেছেন ছাদকৃষিকে প্রাধান্য দিয়ে। বাড়িটা করার সময় ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলে বাড়িটা এভাবে করেছেন।

একে একে তিনি কৃষিতে অনুরক্ত করেছেন পরিবারের অন্যান্যদেরকেও। ছাদকৃষিতে যুক্ত হচ্ছে নতুন নতুন চিন্তা। তাজুল ইসলামের ছেলে ডা. ফয়জুল ইসলাম জানান, ছাদে স্থাপন করা আধুনিক অবকাঠামোর কারণে এই ছাদকৃষির কোনো ভার ছাদের উপরে নেই। সব ভার চেপেছে ভবনের বিমের উপরে। 

এই পরিবারের সবজি চাহিদার অনেকটাই পুরণ হচ্ছে এই ছাদকৃষি থেকে। তাজুল ইসলামের স্ত্রী রওশন আরা বলেন, বিষমুক্ত সবজি উৎপাদন হয় এখানে। লাউ, মুলা, ক্যাপসিকাম সবই হচ্ছে ছাদে।

তাজুল ইসলামের মনে করেন, সঠিক সহযোগিতা ও উপকরণের যোগান পেলে যে কেউই হয়ে উঠতে পারেন আদর্শ ছাদকৃষক। বলেন, নার্সারিগুলো থেকে এখন আর সঠিক গাছের চারা পাওয়া যায় না। একবার আমাকে বললো এটা ক্যাপসিকামের চারা। পরে দেখলাম সেটা কাঁচামরিচের চারা। সেজন্য নিজেকেই ভাবতে হবে আমি কিভাবে কাজটা করবো, নিজেকে এই ব্যাপারে শিক্ষিত করতে হবে।

Reneta

এই নগরগুলো যখন থেকে মানুষে পরিপূর্ণ হচ্ছে তাগিদগুলোও তখনকার। তাজুল ইসলাম তাদেরই একজন, যারা অনেক আগ থেকে ছাদে বাগান বা কৃষিকাজ করতে আগ্রহী হয়েছেন। সেই ধারাবাহিকতায় তাদের আগ্রহ দিনদিন বাড়ছে এবং তাদের উত্তরসূরীরাও চাইছেন ছাদ সবুজে ভরে দিতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাদকৃষি
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT