ঝিনাইদহের ভাটই বাজারে মঙ্গলবার দুপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পুলিশের একজন এসআই নিহত হয়েছেন। এ সময় তার স্ত্রীসহ আরও তিনজন আহত হয়।
নিহত জাহিদুল ইসলাম (৩৮) নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশে কর্মরত ছিলেন। আহতদের মধ্যে জাহিদের স্ত্রী সালমা খাতুন (৩১), কন্যা তিন্না (৫) এবং আরেক মোটর সাইকেলেন আরোহী সুমন (২৯)।
পুলিশ জানায়, দুপুর ২টার দিকে এসআই জাহিদুল মোটরসাইকেলে করে শ্বশুরবাড়ি থেকে ফিরছিলেন। পথে ভাটই বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জাহিদুলসহ তিনজন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে জাহিদুলের অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মাগুরায় তার মৃত্যু হয়।








