চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই মাসের মধ্যে লুই কানের নকশা বাস্তবায়ন

চকোর মালিথা চকোর মালিথা
১:৩৩ অপরাহ্ণ ০২, ডিসেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

লুই কানের করা জাতীয় সংসদের মূল নকশা এখন ঢাকায়। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী বলেছেন, শুধু জিয়াউর রহমানের কবর নয় জাতীয় সংসদ ভবন এলাকা থেকে লুই কানের নকশার বাইরের সব স্থাপনা দু’মাসের মধ্যে সরিয়ে ফেলা হবে। তবে বিএনপির বক্তব্য, সংসদ ভবন এলাকা থেকে জিয়াউর রহমানের কবর সরানো হলে জনগণ মেনে নেবে না।

মার্কিন স্থপতি লুই ইসাডোর কানের তৈরি করা জাতীয় সংসদের মূল নকশা পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় থেকে বৃহস্পতিবার রাতে বাংলাদেশে এসে পৌঁছেছে। জাতীয় সংসদ সচিবালয় এবং স্থাপত্য অধিদপ্তর মূল নকশা যাচাই বাছাই করে দ্রুতই সরকারকে একটি প্রতিবেদন দেবে। তারপর গণপূর্ত অধিদপ্তর প্রয়োজন অনুযায়ী সংস্কার কাজ শুরু করবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিরিয়ার মোশাররফ হোসেন।

তিনি বলেন, পেনসিলভেনিয়া ইউনিভার্সিটিতে যারা লুই আই কানের সঙ্গে কাজ করেছে তারাই সব বুঝিয়ে দিয়েছে। পরিস্কারভাবে ম্যাপ ও ছবিগুলো তারা দিয়ে দিয়েছে। মাননীয় স্পিকারের সঙ্গে আমরা বসবো, যারা সংশ্লিষ্ট কর্মকর্তা আছে তাদের সঙ্গে বসার পরে আমরা সিদ্ধান্ত নিবো।

Banglabid

১৯৭৫ পরবর্তী সময় থেকে ১৯৮২ সাল পর্যন্ত প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ ৮ জন নেতা এবং বিশিষ্ট ব্যক্তিকে জাতীয় সংসদ ভবন এলাকায় কবর দেয়া হয়েছে। শেরেবাংলা নগরে আছে লুই কানের নকশাবহির্ভূত আরো ৭টি স্থাপনা।

মোশাররফ হোসেন আরো বলেন, জিয়া ছাড়াও ওখানে আরো সব কবর আছে। জিয়াই মূল বিষয় নয়।নকশাবহির্ভূত হলে ওখানে কবর কিভাবে থাকবে? রাখা কি উচিত? সামঞ্জস্যহীন যেগুলো আছে সেগুলো হয়তো রাখবো, বাকিগুলো উঠিয়ে দিবো।দুই মাসের মধ্যেই আমরা স্টেপ নিবো।

মূল নকশা অনুযায়ী সংসদ ভবন কমপ্লেক্সের পাশাপাশি শেরেবাংলা নগরে নতুন সচিবালয় হওয়ার কথা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লুই আই কানসংসদ ভবন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

আগস্ট ১৫, ২০২৬

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT