চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই মাসেও গ্রেপ্তার হয়নি সাম্য হত্যার মূল পরিকল্পনাকারী

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
৬:২১ পূর্বাহ্ন ০৪, ডিসেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর মেয়রের ছেলে আশেকুর রহমান সাম্য হত্যার দু’মাস পরও হত্যার মূল পরিকল্পনাকারী ও অন্য দুই আসামিকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ওই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৮ জনকে অাটক করা হলেও অন্যরা ধরাছোঁয়ার বাইরে। দোষীদের গ্রেপ্তারের দাবিতে সাম্য মঞ্চ গঠন করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এলাকাবাসী।

এলাকাবাসী জানান, তারা এ হত্যার বিচার চায় এবং খুনিদের ফাঁসি চান। এদের একজন বলেন, আজ আমি আমার ভাতিজাকে হারিয়েছি কাল একজন মা তার সন্তানকে হারাবে। এই হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। যাতে ভবিষ্যতে যেন কেউ এমন হত্যাকাণ্ড করার দুঃসাহস না দেখায়।

সাম্যর হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে গাইবান্ধায় চলছে বিক্ষোভ মিছিল, মানববন্ধন, অনশনসহ নানা কর্মসূচী।

সাম্যর বাবা আতাউর রহমান সরকার বলেন, রাজনীতিতে যে আমার জনসমর্থন ছিল এই জনসমর্থনের জন্যই আমার ছেলে খুন হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমার ছেলেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে গিয়ে কোন মুক্তিপণ দাবি না করে নির্মমভাবে হত্যা করেছে।

ছেলে হত্যার দ্রুত বিচার চেয়ে সাম্যও মা বলেন, আমার ছেলের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের কাঠোর শাস্তি দাবি করছি।

৩ জন আসামিকে গ্রেফতারের দায় স্বীকার করে গাইবান্ধার সিনিয়র সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, সাম্য হত্যাকাণ্ডে ১১ জনকে আসামি করে মামলা করা হয়েছে। এই আসামিদের মধ্যে আমরা ৮ জনকে ধরতে পেরেছি। বাকিদের ধরতে পারিনি।

Reneta

তিনি জানান, বাকি আসামিদের ধরতে আমাদের জোর প্রচেষ্টা অব্যাহত আছে। এ হত্যাকাণ্ডে একজন কাউন্সিলর জড়িত কিনা তা তদন্তে বেরিয়ে আসবে।

কোরবানির ঈদের আগের দিন ২৫ সেপ্টেম্বর গোবিন্দগঞ্জ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র সাম্যকে হত্যা করে দুর্বৃত্তরা।

গোবিন্দগঞ্জ পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগ সভাপতি আতাউর রহমানের ছেলে আশেকুর রহমান সরকার সাম্যকে বাসা থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। এরপর ঈদের দিন সাম্য’র বন্ধু হৃদয়ের বাড়ির পাশের একটি সেপটিক ট্যাংক থেকে হাত পা বাঁধা বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই দিনই বিক্ষুব্ধ জনতা আটজনকে আটক করে পুলিশে দেয়।

সাম্যর হত্যাকারীদের গ্রেফতার করে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পরিবার এবং এলাকাবাসী।

Jui  Banner Campaign
ট্যাগ: গাইবান্ধাগোবিন্দগঞ্জসাম্য হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশকে ‘ভিন্ন নজরে’ দেখতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ভাঙ্গায় সড়কের পাশ থেকে আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

জয় দিয়ে বিশ্বকাপ শেষ করল আফগানিস্তান

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ফিল্ম এন্ড টেলিভিশনে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমায় শিক্ষার্থীদের ফেলোশিপ দেবে ফজলুল হক ইনিশিয়েটিভ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

প্রধানমন্ত্রীর প্রেসসচিব হলেন সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT