চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই বছর পর খুলল নিউজিল্যান্ডের দ্বার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৬ অপরাহ্ণ ০২, মে ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

করোনা মহামারীতে বন্ধ থাকার দুই বছর পর আন্তর্জাতিক পর্যটকদের জন্য খুলে দেয়া হয়েছে নিউজিল্যান্ডের সীমান্ত।

বিবিসি জানিয়েছে, এই সিদ্ধান্তের মধ্য দিয়ে করোনা ভ্যাকসিন নেয়া এবং নেগেটিভ সনদধারী বিশ্বের প্রায় ৬০টি দেশের নাগরিক দেশটিতে ভ্রমণ করতে পারবে।

যদিও নিউজিল্যান্ডের স্থানীয়রা গত মার্চ মাস থেকে দেশের ভেতরে এবং বাইরে ভ্রমণের অনুমতি পেয়েছিল।

Banglabid

আজ সোমবার অকল্যান্ড এয়ারপোর্টে ভ্রমণকারীদের সাথে দেশটিতে বসবাসকারীদের দীর্ঘ সময়ের পর সাক্ষাতে এক আবেগঘন পরিবেশ তৈরি হতে দেখা যায়।

ব্রিটিশ নাগরিক গার্থ হ্যালিডে, যিনি গত ৩০ বছর ধরে নিউজিল্যান্ডে বসবাস করছেন তিনি, স্ত্রী ও তাদের ছেলে, পুত্রবধূ এবং ১৮মাস বয়সী নাতিকে স্বাগত জানাতে বিমানবন্দরে এসেছেন।

আবেগাপ্লুত কণ্ঠে গার্থ বলেন, যতই বয়স বাড়ে মানুষের কাছে তার পরিবারের গুরুত্ব ততোই বৃদ্ধি পেতে থাকে। আমি এখন বৃদ্ধ হয়ে গেছি এবং আমার পরবর্তী তিন প্রজন্ম সীমান্ত খুলে দেয়ায় আজ এক হতে পারছি।

Reneta

সীমান্ত উন্মুক্ত করার আগে দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডান বলেছিলেন, নিউজিল্যান্ড এখন বিশ্বকে স্বাগত জানাতে প্রস্তুত।

করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারি ছড়াতে শুরু করলে ২০২০ সালের মার্চ থেকে নিজেদের সীমান্ত বন্ধ করে দেয় নিউজিল্যান্ড। তারপর থেকে সীমান্তে কঠোর বিধিনিষেধ জারি ছিল। যদিও এ সময়ের মধ্যে সীমিত আকারে অস্ট্রেলিয়ার সঙ্গে ট্রাভেল বাবল চালু হয়।

নিউজিল্যান্ডের অর্থনীতি আন্তর্জাতিক পর্যটনের উপর ব্যাপকভাবে নির্ভরশীল এবং পর্যটন শিল্পের দায়িত্বরতরা বলেছেন, সীমান্ত উন্মুক্তের সিদ্ধান্তের পর তারা পর্যটন ভ্রমণ সংক্রান্ত কাজ পুনরায় শুরু করার অপেক্ষায় রয়েছে।

এয়ার নিউজিল্যান্ডের একজন মুখপাত্র লিয়ান গেরাঘটি বলেন, আজ সোমবার দেশে অবতরণ করা প্রথম ফ্লাইটে পর্যটকের পাশাপাশি ফিরে আসা স্থানীয় নাগরিকও ছিল।

আন্তর্জাতিক পর্যটকরা আমাদের সুন্দর দেশটিতে আবার আসতে সক্ষম হওয়ার বিষয়টি খুবই ভালো বলেও মন্তব্য করেছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিউজিল্যান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT