ক্রিকেট

দুই পরিবর্তন নিয়ে শুরুতে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাংলাদেশের ক্রিকেটার মাহমুদুল্লাহর সঙ্গে অস্ট্রেলিয়ার ক্রিকেটার সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা মাঠে সাক্ষাৎ করছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের প্রস্তুতি।. Channel i News – চ্যানেল আই নিউজ

দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জেতা বাংলাদেশ চতুর্থ টি-টুয়েন্টিতে হেরে বসেছে। শেষ ম্যাচে প্রত্যাশা ব্যবধান বাড়ানোর। সেই লক্ষ্যে নেমে সোমবার শুরুতে ব্যাটিং বেছে নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ টি-টুয়েন্টির সিরিজে পঞ্চম ও শেষ ম্যাচে টসে হেসেছে বাংলাদেশ। অজিদের শুরুতে বোলিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন টাইগার অধিনায়ক। একাদশে দুই পরিবর্তন নিয়ে নেমেছে স্বাগতিকরা।

শের-ই-বাংলা স্টেডিয়ামে সন্ধ্যার ম্যাচে ম্যাথু ওয়েড বাহিনীর বিপক্ষে ওপেনিংয়ে টিকে গেছেন ব্যর্থতার বৃত্তে থাকা সৌম্য সরকার। পেস-অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ফিরেছেন। তাকে জায়গা দিতে নেই পেসার শরিফুল ইসলাম।

খেলছেন মোসাদ্দেক হোসেন, বাদ পড়েছেন দরুণ শামীম হোসেন।

প্রথম ম্যাচে ২৩ রানে জিতে এগিয়ে যায় বাংলাদেশ। পরের ম্যাচে ৫ উইকেটে জিতে ২-০ করে লাল-সবুজরা। তৃতীয় ম্যাচে ১০ রানে জিতে নিশ্চিত করে সিরিজ।

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, নাঈম শেখ, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন।

বিষয়:ওয়েডমাহমুদউল্লাহলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…