চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই নায়িকার ঝগড়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৪ অপরাহ্ন ০৮, অক্টোবর ২০১৮
বিনোদন
A A
কঙ্গনা

নানা পাটেকারের বিরুদ্ধে অভিযোগ তুলে যেন বলিউডের সবার মুখ খুলে দিয়েছেন তনুশ্রী দত্ত। একের পর এক নায়িকা তাদের তিক্ত অভিজ্ঞতা জানাচ্ছেন। বলিউডের ‘#মিটু’ মুভমেন্ট এ মুখ খুলেছেন কঙ্গনাও। তবে, কঙ্গনার কথা নিয়ে সোনম মন্তব্য করায় ঝগড়া বেঁধেছে দুই নায়িকার।

২০১৪ সালে মুক্তি পাওয়া কঙ্গনা রনৌতের ব্যবসা সফল ছবি ‘কুইন’ এর পরিচালক বিকাশ বহেল এর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন কঙ্গনা। কঙ্গনা জানান, বিকাশ নাকি তাকে জড়িয়ে ধরে চুলে মুখ গুজে বলতেন, ‘তোমার শরীরের গন্ধটা আমার খুবই পছন্দের।’ তখন তিনি বলতেন ‘কী উল্টোপাল্টা বকছেন?’

কঙ্গনার এই অভিজ্ঞতার কথা শুনে সোনম কাপুর রীতিমতো খোঁচা মেরে ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত ‘ভোগ’-এর ‘উই দ্য ওম্যান সামিট’-এ বলেছেন, ‘মাঝে মাঝে কঙ্গনার কথা বিশ্বাস করা কঠিন, কারণ তিনি তো অনেক কথাই বলেন।’

সোনমের এই বক্তব্যে বেজায় খেপেছেন কঙ্গনা। তিনি পালটা মন্তব্য করে বলেছেন, ‘আমার কথা বিশ্বাস করা কঠিন বলতে সোনম কী বুঝিয়েছে? আমার ‘মিটু’ কাহিনী আমি জানাচ্ছি, তাকে বিচার করার অধিকার কে দিয়েছে? কঙ্গনা আরও মন্তব্য করেছেন, ‘সোনম কোনো ভালো অভিনেত্রী নন, ভালো বক্তা হিসেবেও তার সুনাম নেই। আমাকে নিয়ে নাক গলানোর অধিকার এসব ফিল্মি মানুষদের কে দিয়েছে? আমি প্রত্যেককে ধ্বংস করে দেবো।’

সোনম এবং কঙ্গনার মধ্যে আগে থেকে কোনো ঝামেলা ছিল না। এমনকি গত জুনে, সোনম-আহুজার রিসেপশনেও গিয়েছিলেন কঙ্গনা। কিন্তু হঠাৎ করেই সোনম কাপুর খোঁচা মেরে বসলেন কঙ্গনাকে। আর তা নিয়েই বেঁধে গেলো দুই নায়িকার ঝগড়া। এবার দেখার পালা এই ঝগড়া কতদূর পর্যন্ত গড়ায়।

Jui  Banner Campaign
ট্যাগ: কঙ্গনাসোনম কাপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

এবারের ভোট এতটা উৎসবমুখর হবে অনেকেই ভাবতে পারেনি: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ১২, ২০২৬

মোবাইলে যেভাবে জানতে পারবেন ভোটের ফলাফল

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ভোট বর্জন করলেন হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী জসীম

ফেব্রুয়ারি ১২, ২০২৬

‘যিনি পাশ করবেন, আশা করি তিনি সাধারণ মানুষের দুঃখ বুঝবেন’

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি সংগৃহীত

গাইবান্ধা-৪ আসনে ৬ কেন্দ্রের ভোট স্থগিতের দাবি জামায়াত প্রার্থীর

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT