চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই তরুণের সফল প্রযুক্তিভিত্তিক উদ্যোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৮ অপরাহ্ণ ১১, মার্চ ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

নিজের প্রয়োজনে ডোমেইন ও হোস্টিং কিনতে গিয়ে মাছুমুল হক নামের এক তরুণ দেখলেন তার নিজের কোনো ক্রেডিট বা ডেবিট কার্ড নেই। তাই দ্বারস্থ হলেন বিদেশে থাকা এক ভাইয়ের। এরপর চালু করলেন ভ্রমণ বিষয়ক একটি ওয়েবসাইট।

পরবর্তীতে তিনি দেখলেন পরিচিত অনেকেই তাঁকে ডোমেইন ও হোস্টিং কিনে দেওয়ার অনুরোধ করছেন। একসময় সংখ্যাটা এতো বেশি হলো যে তিনি নিজেই‘স্কাইহোস্ট বিডি’ নামের ডোমেইন-হোস্টিং সেবাদাতা প্রতিষ্ঠান চালু করে ফেলেন।

ছালেহ আহমদ নামের আরেক তরুণের শুরুটাও হয়েছিল প্রায় একইভাবে। ইচ্ছা ছিল পড়বেন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে। কিন্তু সুযোগ না পেয়ে পড়তে হলো সমাজবিজ্ঞানে। তবে হাল ছাড়লেন না। বিভিন্ন ওয়েবসাইট ঘেঁটে ওয়েবসাইট তৈরির বিভিন্ন কৌশল রপ্ত করতে শুরু করলেন। নিজের একটি ওয়েবসাইটও দাঁড় করালেন তিনি যা দেখে অনেকেই তাঁকে অনুরোধ করতেন ওয়েবসাইট তৈরি করে দেওয়ার জন্য।

Banglabid

২০০৯ সালের শেষের দিকে দেশের বাইরে থেকে একটি ওয়েবসাইট তৈরি করে দেওয়ার কাজ পান ছালেহ। এরপর চালু করে ফেলেন নিজের ডোমেইন হোস্টিং সেবাদাতা প্রতিষ্ঠান ‘অবসর ডটকম’। তবে প্রথমদিকে এ বিষয়ে খুব বেশি ধারণা না থাকার কারণে তাঁকে ধাক্কাও খেতে হয়েছিল। এখান থেকে শিক্ষা নিয়ে নতুন করে আবার শুরু করেন ছালেহ।

অনলাইনে পরিচয়ের সুবাদে বন্ধুত্ব গড়ে উঠে মাছুমুল হক এবং ছালেহ আহমেদের মাঝে। তখন তারা চিন্তা করলেন আলাদা আলাদা ব্যবসা করার চেয়ে দুজন যদি একসাথে কাজ করেন তাহলে তাদের স্বপ্ন আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে। এমন ভাবনা থেকেই ২০১২ সালে দুই প্রতিষ্ঠানকে একীভূত করে তারা চালু করেন ‘হোস্ট পেয়ার’।

গ্রাহকবান্ধব সেবা দেওয়ার মাধ্যমে অল্প সময়ের মধ্যে দেশের গণ্ডি পেরিয়ে দেশের বাইরেও তাদের প্রতিষ্ঠান বেশ পরিচিত পেতে শুরু করল। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি।

Reneta

২০১৭ সালের শুরুর দিকে ট্রেডমার্ক জটিলতার কারণে হোস্টপেয়ারের নাম পরিবর্তন করে রাখা হয় ‘এক্সনহোস্ট’ (www.exonhost.com)। বর্তমানে এ নামেই সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি।

সাধারণত দুজন মিলে কোনো ব্যবসা করতে গেলে অনেক ক্ষেত্রেই পারস্পরিক দ্বন্দ্ব তৈরি হয়। এ বিষয়ে ছালেহ আহমেদ বলেন: আমরা যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দুজন মিলেই আলোচনা করে নেই। তাছাড়া কাজ ভাগ করে নেওয়ার কারণে কোনো সমস্যা হয় না।

বর্তমানে ক্লাউড লিনাক্স, সিপ্যানেল, লাইটস্পিড, ক্লাউডফ্লেয়ার, সফটাকিউলাসসহ বিশ্বের নামকরা বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের সাথে পার্টনারশীপ রয়েছে এক্সনহোস্টের। দেশ-বিদেশ মিলিয়ে গ্রাহক আছে ৫হাজারের বেশি।

তবে এখানেই থেমে থাকতে চান না এ দুই উদ্যোক্তা। মাছুমুল বলেন: আমাদের লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠানটিকে আরও বড় করার। দেশের বাইরেও যেন এক নামে সবাই চেনে, এমন একটা অবস্থায় পৌঁছাতে চাই।

‘এজন্য আমরা সবসময় মাথায় রাখি একজন গ্রাহক কী চান। তার চাহিদা অনুসারে সেরা সেবা দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি। মানসম্মত গ্রাহকসেবার কারণে এরই মধ্যে দেশের প্রযুক্তিখাতে আমরা একটা আলাদা জায়গা করে নিতে পেরেছি।’, বলেন মাছুমুল।

নবীন উদ্যোক্তাদের জন্য তারা বলেন: যেকোনো ব্যবসাতেই ঝুঁকি নেওয়ার মানসিকতা থাকতে হবে। এছাড়া সফল হওয়ার জন্য লাগবে প্রচণ্ড ইচ্ছাশক্তি। এর সাথে নিষ্ঠা আর একাগ্রতা থাকলে যেকোনো ব্যবসাতেই সফল হওয়া সম্ভব।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin1
পূর্ববর্তী

গ্রাহক হয়রানির শীর্ষে ফারমার্স, ব্র্যাক ও সোনালী

পরবর্তী

ড্রেসিংরুমে তামিমরা ‘স্ট্যাচু’ হয়ে বসেছিলেন

পরবর্তী

ড্রেসিংরুমে তামিমরা ‘স্ট্যাচু’ হয়ে বসেছিলেন

পদ্মা সেতু

স্বপ্ন পূরণের আরেক ধাপে পদ্মাসেতু

সর্বশেষ

ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা-ছেলের মৃত্যু, প্রাণ গেল মায়েরও

আগস্ট ২১, ২০২৬

উপসাগরীয় দেশগুলো থেকে ২১ হাজার ৯৫১ পাকিস্তানি নাগরিককে বহিষ্কার

আগস্ট ২১, ২০২৬

ওয়াটারএইডের দক্ষিণ এশিয়ার পরিচালক খায়রুল ইসলামের প্রয়াণ

আগস্ট ২১, ২০২৬

টিকটকে মানসিক স্বাস্থ্য চিকিৎসা: সমাধান নাকি নতুন সংকট?

আগস্ট ২১, ২০২৬

‘বাংলাদেশ দারুণ ক্রিকেট দল’

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT