চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দুই টাকার ছাত্র’ বলে তোপের মুখে ঢাবির হল প্রাধ্যক্ষের ছেলে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৮ অপরাহ্ণ ০৮, মার্চ ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের আবাসিক একজন শিক্ষার্থীকে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মিজানুর রহমানের ছেলে ‘দুই টাকার ছাত্র’ বলায় শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে এবং প্রাধ্যক্ষের পদত্যাগ দাবি করেছে।

পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা প্রাধ্যক্ষকে তার ছেলেসহ হল অফিসে প্রায় দুই ঘণ্টা আটকে রাখেন। পরে প্রাধ্যক্ষ অধ্যাপক মিজানুর রহমান পদত্যাগপত্র লিখে হাতে নিয়ে প্রক্টরিয়াল টিমের সাহায্যে হল ত্যাগ করেন। এসময় ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতিও সেখানে উপস্থিত ছিলেন।

শুক্রবার দুপুরে জুম্মার নামায শেষে হল অফিসের সামনেই তিনি এ ঘটনা ঘটে। হলের একজন আবাসিক শিক্ষক এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

Banglabid

প্রত্যক্ষদর্শী হলের কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলে জানা গেছে, হল প্রাধ্যক্ষ অধ্যাপক মিজানুর রহমানের ছেলে শুক্রবারে হল মসজিদে জুমার নামাজ পড়তে যান। সামনের কাতারে যাওয়ার সময় মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের ছাত্র রাইহানের মাথায় তার পা লাগে। নামাজ শেষে রায়হান তার কাছে গিয়ে পরিচয় জানতে চান।

এসময় হল প্রাধ্যক্ষপুত্র তার বাবাকে ডেকে আনেন। বাবার উপস্থিতিতে ওই ছাত্রকে তিনি বলেন ‘দুই টাকার ছাত্র হয়ে আমার পরিচয় জানতে চাচ্ছে।’

এসময় প্রাধ্যক্ষ মিজানুর রহমানও জানতে চান কোন শিক্ষার্থী তার ছেলের সঙ্গে মিসবিহ্যাভ করেছে? তাকে নিয়ে আসার কথা বলেন। সঙ্গে সঙ্গে হলের সব শিক্ষার্থী জড়ো হয়ে হল প্রাধ্যক্ষ ও তার ছেলেকে হল অফিসে আটকে বিক্ষোভ করতে থাকেন। শিক্ষার্থীরা আজকের মধ্যে প্রাধ্যক্ষের পদত্যাগ চান। এসময় অধ্যাপক মিজানুর রহমান পদত্যাগ করার ঘোষণা দেন।

Reneta

এ বিষয়ে জানতে অধ্যাপক ড. মিজানুর রহমানকে একাধিকবার ফোন করা হয়, কিন্তু তিনি সাড়া দেননি।

ঘটনার বিষয়ে এফএইচ হল শাখা ছাত্রলীগের সভাপতি ও আসন্ন ডাকসু নির্বাচনে হল সংসদের ভিপি পদপ্রার্থী শাহরিয়ার সিদ্দিক শিশিম বলেন, হল প্রাধ্যক্ষের ছেলে একজন শিক্ষার্থীকে দুই টাকার ছাত্র বলেছে। সাধারণ শিক্ষার্থীদের দাবি প্রাধ্যক্ষকে পদত্যাগ করতে হবে। আমিও তাদের দাবির সঙ্গে একমত।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী চ্যানেল আই অনলাইনকে বলেন, জুমার নামাজের পর এফএইচ হলে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে শুনেছি। ওনার (অধ্যাপক মিজানুর রহমান) ছেলের সাথে হলের এক আবাসিক শিক্ষার্থীর কথা কাটাকাটি হয়েছিল। পরবর্তীতে সহকারী প্রক্টর ও হলের শিক্ষকদের সহযোগিতায় আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান হয়েছে। এতটুকুই জানি। হলের প্রভোস্টের পদত্যাগ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান চ্যানেল আই অনলাইনকে জানান: তিনি কোনো পদত্যাগপত্র পাননি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাবি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৭ মার্চের ভাষণ দেশকে ভালোবাসার শক্তি জোগায়: প্রধানমন্ত্রী

পরবর্তী

পূর্ব শত্রুতার জেরে সেনা সদস্য নিহত, আটক ৪

পরবর্তী

পূর্ব শত্রুতার জেরে সেনা সদস্য নিহত, আটক ৪

যেভাবে মুক্তির চেতনার উন্মেষ

সর্বশেষ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ‘হযরত মোহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ’ শীর্ষক সেমিনার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্যাস সংকটে ফুয়াং ফুডের কারখানা ৬ মাসের লে-অফ

আগস্ট ২৩, ২০২৬
গণপতি চক্রবর্তী, স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে প্রার্থী চক্রবর্তী ও ছেলে প্রীয়ম চক্রবর্তী এক ফ্রেমে বন্দি সেই সুখের দিনগুলো এখন শুধুই স্মৃতি

রংপুরে সন্তান স্ত্রীসহ শিক্ষক হত্যা: কেন বারবার বদলে যায় তদন্তের গল্প

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

আগস্ট ২৩, ২০২৬

রাষ্ট্রপতিকে চীনের উষ্ণ অভিনন্দন

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT