চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই চীনা প্রতিষ্ঠানের কাছে ডিএসইর ২৫ শতাংশ মালিকানা হস্তান্তর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৪ অপরাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০১৮
অর্থনীতি
A A

বাংলাদেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ২৫ শতাংশ শেয়ার চীনা কনসোর্টিয়াম শেনজেন ও সাংহাই স্টক এক্সচেঞ্জের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। একই সাথে ডিএসইর ব্যাংক হিসাবে ৯৬২ কোটি টাকা জমা দিয়েছে চীনা কনসোটিয়াম।

মঙ্গলবার রাজধানীর প্যান পেসিফিক সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে ডিএসইর পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।

আজ ৪ সেপ্টেম্বর থেকে চীনা কনসোর্টিয়ামের পক্ষে ডিএসইর পরিচালক হলেন শেনজেন স্টক এক্সচেঞ্জের আইটি ম্যানেজমেন্ট বিভাগের ডেপুটি ডিরেক্টর জেনারেল জি ওয়েনহাই।

সংবাদ সম্মেলনে বলা হয়, ডিমিউচ্যুয়ালাইজেশন এক্সচেঞ্জ রুলস অনুসারে চীনা দুই স্টক এক্সচেঞ্জের মনোনীত ওয়েনহাই ডিএসইর নতুন পরিচালক হিসাবে অন্তর্ভুক্ত হলেন।

ডিএসইর চেয়ারম্যান আবুল হাসেম বলেন, ‘পুঁজিবাজারের জন্য আজকের দিনটি ঐতিহাসিক। কারণ আজকের এই চুক্তির মাধ্যমে ঢাকা স্টক এক্সচেঞ্জ আন্তর্জাতিক শেয়ার মার্কেটে পরিণত হতে যাচ্ছে। আজ সকালে সাংহাই ও সেনজেন স্টক এক্সচেঞ্জের বিও এ্যাকাউন্টে শেয়ার হস্তান্তর করা হয়েছে। এবং জোটটি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও সিটি ব্যাংকের মাধ্যমে শেয়ারের মূল্য বাবদ (৯৬২ কোটি টাকা) পরিশোধ করেছে।

ডিএসই

Reneta

ডিএসইর নতুন পরিচালক জি ওয়েনহাই বলেন, আমরা ডিএসই’র আইটি সেক্টর নিয়ে কাজ করতে চাই। এই সেক্টরটি শক্তিশালী হলে সবার জন্যই উপকার হবে। তবে স্ট্র্যাটিজিক ম্যানেজমেন্ট শক্তিশালী না হওয়া পর্যন্ত চায়না বিনিয়োগকারীরা বিনিয়োগ করবে না বলেও জানান তিনি।

গত ২৬ আগস্ট বাংলাদেশ ব্যাংক চীনের সাংহাই ও সেনজেন স্টক এক্সচেঞ্জ জোটকে নিটা অ্যাকাউন্ট খোলার অনুমতি দেয়। কৌশলগত বিনিয়োগকারী হিসেবে গত ১৪ মে চীনা জোটের সঙ্গে চুক্তি সই করে ডিএসই। ওই চুক্তি অনুযায়ী, কৌশলগত বিনিয়োগকারী হিসেবে চীনা জোট ডিএসইর ২৫ শতাংশ বা ৪৫ কোটি ৯ লাখ ৪৪ হাজার ১২৫টি শেয়ার কিনেছে তারা। এজন্য প্রতিটি শেয়ারের বিপরীতে ২১ টাকা দরে মোট ৯৬২ কোটি টাকা পরিশোধ করেছে সাংহাই ও সেনজেন স্টক এক্সচেঞ্জ জোট। ডিএসইর শেয়ারের বিপরীতে চীনা জোটের দেওয়া অর্থ ডিএসইর সদস্য ব্রোকারদের ভাগ করে দেওয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিএসইসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT