চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই গোল্ডেন গার্লের স্বপ্ন

তামান্না তৃষাতামান্না তৃষা
৭:২১ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০১৬
স্পোর্টস
A A

চলতি বছর ব্রাজিল অলিম্পিক থেকে বাংলাদেশকে প্রথম স্বর্ণ উপহার দেওয়ার স্বপ্ন দেখছেন সাফ গেমসে ভারোত্তোলনে স্বর্ণজয়ী মাবিয়া আক্তার সীমান্ত। আর নতুন নতুন সাঁতারু গড়ে তোলার স্বপ্ন দেখছেন সাফ সাঁতারে জোড়া স্বর্ণজয়ী মাহফুজা খাতুন শিলা।

এসএ গেমসের দ্বাদশ আসরে বাংলাদেশের প্রথম স্বর্ণপদক আসে ভারোত্তোলনে মাবিয়া আক্তার সীমান্তর হাত ধরে। আর সাঁতারে ১৯ বছরের রেকর্ড ভেঙ্গে দুইটি স্বর্ণপদক জিতে নিয়েছেন মাহফুজা শিলা।

স্বর্ণ পদক জয়ের পর সীমান্ত শুধু নিজেই কাঁদেননি, কাঁদিয়েছেন কোটি মানুষকেও। সীমান্ত বলেন, যখন আমার ন্যাশনাল ফ্ল্যাগ উপরে উঠছে, জাতীয় সঙ্গীত বাজছে তখন এমনিতেই অনেক কান্না আসছে। কান্না করতে চাইনি। তারপরও অনেক কান্না আসছে।

সীমান্ত বলেন, অলিম্পিকে বাংলাদেশের কোন মেডেল নাই। আমি চেষ্টা করবো আমার বাংলাদেশকে অলিম্পিকে একটা মেডেল দেওয়ার।

সাফল্যের জন্য ফেডারেশনের ভূমিকাকেই মূখ্য করে দেখছেন সীমান্ত। তিনি বলেন, যখনই একটু ভালো পারফরম্যান্স করলাম তখন থেকে প্রাপ্য সম্মানের থেকেও অনেক কম পেয়েছি। যখন দেখতেছে আমার পারফরম্যান্স বেস্ট, আমি ভালো করতেছি, তখন থেকে যতগুলি আন্তর্জাতিক খেলা আছে, সব খেলায় আমাকে পাঠাইছে।

ফেডারেশনের প্রতি কিছুটা অসন্তুষ্ট থাকলেও স্বর্ণালী সাফল্যে দারুণ উৎফুল্ল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্রী মাহফুজা শিলা।

Reneta

মাহফুজা খাতুন বলেন, বাংলাদেশের রেকর্ডের খাতায় নাম ছিলো সেটা অন্যরকম অনুভূতি। সাফ গেমসে রেকর্ডের খাতায় নাম লিখবো এটা ভাবি নাই। চিন্তাও করি নাই কখনও। এই জয়ের ফলে অলিম্পিকের বিভিন্ন প্রোগ্রামগুলোতে ফেডারেশন কিছু বলতে পারবে। কারণ গোল্ড না পাইলে আসলে মূল্যায়ণ ওইরকম থাকে না।

ভবিষ্যতে বাংলাদেশ দলের কোচ হওয়ার স্বপ্নও দেখেন শিলা। তিনি বলেন, আশা করি ন্যাশনাল টিমের কোচ হবো। যেহেতু আমি একজন খেলোয়াড়। আমার স্বপ্নই থাকবে ন্যাশনাল টিমের কোচ হওয়ার।

সাফ গেমসে মাবিয়া সীমান্ত-মাহফুজা শিলার পর বাংলাদেশের পক্ষে চতুর্থ স্বর্ণপদক জিতেছেন শ্যুটার শাকিল আহমেদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাবিয়া আক্তার সীমান্তমাহফুজা খাতুন শিলা
শেয়ারTweetPin

সর্বশেষ

খাগড়াছড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ৩

জুলাই ৬, ২০২৬

ফিফার নিয়ম ‘ধ্বংস’ হয়ে গেছে, এটি এখন ‘কলঙ্কিত’

জুলাই ৬, ২০২৬

আয়াতুল্লাহ আলী খামেনির শোক মিছিলে লাখো মানুষ

জুলাই ৬, ২০২৬

আবুল কাসেম ফজলুল হকের প্রতি সবস্তরের শ্রদ্ধা

জুলাই ৬, ২০২৬

হ্যারি কেন এবার ট্রাম্পকে বলুক কোয়ানসের লাল কার্ড তুলে দিতে

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT