চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাবিয়ার খুশি প্রত্যাশা পূরণের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৬ অপরাহ্ণ ০৭, ডিসেম্বর ২০১৯
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

২০১৬ সালে গুয়াহাটিতে সোনা জয়ের পর তার কান্না আবেগে ভাসিয়েছিল পুরো বাংলাদেশকে। তিন বছর পর আরেকটি সোনার জন্য মাবিয়া আক্তার সীমান্তের দিকে নজর ছিল সবার। হতাশ করেননি। সাউথ এশিয়ান গেমসে ভারোত্তোলনে নিজের দ্বিতীয় স্বর্ণ জয়ের পর জানালেন, সবার আশা পূরণ করতে পেরেই মন আনন্দে ভাসছে তার।

এসএ গেমসের ১৩তম আসরে ভারোত্তোলনের ৭৬ কেজি ওজন শ্রেণিতে স্ন্যাচে ৮০ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ১০৫ কেজিসহ সর্বমোট ১৮৫ কেজি ওজন তুলে শ্রীলঙ্কার বিসি প্রিয়ান্তিকে হারিয়েছেন মাবিয়া।

এই ইভেন্টে রুপা জয়ী প্রিয়ান্তি স্ন্যাচে ৮৩ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ১০১ কেজিসহ সবমিলিয়ে তুলেছেন ১৮৪ কেজি। আর ব্রোঞ্জ জয়ী নেপালের পুন তারা দেবী স্ন্যাচে ৭৫ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ৯৭ কেজিসহ সর্বমোট ১৭২ কেজি ওজন তুলেছেন।

দেশকে আরও একটি স্বর্ণ এনে দিতে পারায় আবেগে ভাসছেন সোনারকন্যা মাবিয়া। জানালেন, ইভেন্টের আগে অনেকেই এসেছেন তার কাছে, জুগিয়েছেন সাহস।

‘এই আনন্দ ব্যাখ্যা করার মতো না। সকাল থেকেই চাপ ছিল যে দেশের মান রক্ষা করতে পারবো কিনা। ইভেন্টের আগে অনেকেই এসে বলেছেন, মাবিয়া তোমার কাছে অনেক আশা করে আছি। আমি খুশি যে কাউকে নিরাশ করিনি। এটা ব্যাখ্যা করতে পারবো না।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসএ গেমস-২০১৯মাবিয়া আক্তার সীমান্তলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

রেকর্ড গড়েই শেষ হলো ‘এটা আমাদেরই গল্প’!

মে ৮, ২০২৬

ফরিদগঞ্জে দিনব্যাপী ফ্রি এআই স্কিলস কর্মশালা

মে ৮, ২০২৬

যুক্তরাষ্ট্রে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি পেল হত্যাকাণ্ডের শিকার লিমন-বৃষ্টি

মে ৮, ২০২৬

১১ বছরের কন্যাশিশুকে ‘ধর্ষণের পর’ হত্যা

মে ৮, ২০২৬

শান্তর পাল্টা আক্রমণে এগিয়ে যায় বাংলাদেশ

মে ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT