চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুঃসময়ে রোনালদোকে মিস করছে রিয়াল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৬ অপরাহ্ণ ০৩, অক্টোবর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

ক্লাব ছাড়ার পর সার্জিও রামোসহ বেশ কয়েকজন খেলোয়াড়ই বলেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদোকে মিস করবে না রিয়াল মাদ্রিদ। এর বিপরীত যে ছিল না, সেটিও নয়। পর্তুগিজ তারকাকে ক্লাব সবসময়ই মিস করবে বলে একাধিকবার জানিয়েছেন মার্সেলো-কাসেমিরো। ক্লাবের দুঃসময়ে এসে সিআর সেভেনকে মনে পড়ার কথা জানালেন বার্নাব্যুতে তার সাবেক সতীর্থ কেইলর নাভাস।

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বের ম্যাচে সিএসকে মস্কোর কাছে ১-০ গোলে হেরেছে রিয়াল। শুধু তাই নয়, টানা তিন ম্যাচে জয়হীন রিয়াল একটি ম্যাচেও প্রতিপক্ষের জাল খুঁজে পায়নি। ফলে গোলহীন প্রতিটি ম্যাচই ক্লাব সতীর্থদের সামনে ভাসিয়ে তুলছে রোনালদোর মুখ।

গত জুলাইতে ৯ মৌসুমের সম্পর্ক ছিন্ন করে জুভেন্টাসে চলে গেছেন রোনালদো। তার আগে বার্নাব্যুতে প্রতিটি মৌসুমেই গোলবন্যা বইয়ে দিয়েছেন। শেষ মৌসুমেও লস ব্লাঙ্কোসদের হয়ে ৪৪টি গোল করেন সিআর সেভেন।

রোনালদো ক্লাব ছেড়ে যাওয়ায় সেখানে একটা বড় গর্ত হয়েছে বলে মনে করেন গোলকিপার নাভাস। কোস্টারিকা তারকার মন্তব্য, ‘ক্রিস্টিয়ানো চলে যাওয়ায় রিয়ালে বড় একটা প্রভাব পড়েছে। আপনি আঙুল দিয়ে সূর্য ঢেকে রাখতে পারবেন না।’

তবে অতীত নিয়ে খুব একটা ভাবতে চান না রিয়াল গোলকিপার। বলেছেন, ‘তিনি যখন ছিলেন তখন অনেক অনেক গোল করেছেন। কিন্তু সেটা এরইমধ্যে অতীত হয়ে গেছে। আমরা অতীত নিয়ে চলতে পারি না।’

২০০৭ সালের পর এই প্রথম টানা তিন ম্যাচে জয় পাওয়ার সঙ্গে কোনো গোল করতে পারেনি রিয়াল। আর সব মিলিয়ে রাশিয়াতেও টানা তৃতীয়বার গোল এবং জয় না পাওয়ার ঘটনা। নাভাস বলেছেন, ‘আমরা হতাশ। কারণ প্রতিপক্ষ একটা সুযোগ পেয়েই সেটা কাজে লাগিয়েছে। কিন্তু আমরা পারিনি। তবে পরের ম্যাচেই আমরা আবার গোলের ধারায় ফিরতে চাই।’

Reneta

আন্তর্জাতিক বিরতির আগে আগামী শনিবারই গোল করার সুযোগ পাচ্ছে রিয়াল। লা লিগায় সেদিন দেপোর্তিভো লা করুনার মাঠে খেলতে যাবে তারা। আর চ্যাম্পিয়ন্স লিগে তাদের পরের ম্যাচ চলতি মাসের শেষদিকে, চেক প্রজাতন্ত্রের ক্লাব ভিক্টোরিয়া প্লাজেনের বিরুদ্ধে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিস্টিয়ানো রোনালদোচ্যাম্পিয়ন্স লিগরিয়াল মাদ্রিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

কোটা আন্দোলনকে গণঅভ্যুত্থানে রূপ দিয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছে এক বন্দী

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১তম দিনের মাথায় হাসপাতালে নেওয়া হয়েছে অনশনরত সোনম ওয়াংচুককে

জুলাই ১৮, ২০২৬

‘চকলেট পদকের’ জন্যই নামতে হচ্ছে ফ্রান্সকে

জুলাই ১৮, ২০২৬

জাতিসংঘের বৈঠকে টেকসই নগর উন্নয়নের বার্তা বাংলাদেশের

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT