চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুঃসময়ে পান্টের পাশে সৌরভ-সাঙ্গাকারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৮ অপরাহ্ন ০৯, নভেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

আন্তর্জাতিক ক্রিকেটে দাপটের সঙ্গে প্রবেশ করলেও নিয়মিত পারফরম্যান্স করতে পারছেন রিশভ পান্ট। তবে সময় ভালো না গেলেও তিনি পাশে পাচ্ছেন সৌরভ গাঙ্গুলি ও কুমার সাঙ্গাকারাকে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ ২১ বছরের ক্রিকেটার সম্পর্কে বলেছেন, ‘সে দুর্দান্ত খেলোয়াড়।’

সৌরভ যখন একথা বলছেন, তখন কুমার সাঙ্গাকারার মতো সাবেক ক্রিকেটারের পরামর্শ, ‘পান্ট সোজা ব্যাপারগুলো সহজভাবেই করুক।’

বাংলাদেশের বিরুদ্ধে টি-টুয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচেই খারাপ পারফর্ম করেন পান্ট। প্রথম ম্যাচে ডেকে রান আউট করায় সমালোচিত হয়েছিলেন। ডিআরএস সিদ্ধান্ত নিয়ে বিতর্ক পড়েছিলেন। দ্বিতীয় ম্যাচে উইকেটের আগে বল ধরায় লিটন দাসের আউট বাতিল করেছিল তৃতীয় আম্পায়ার।

সৌরভ অবশ্য বলেছেন, ‘পান্টের সময় দরকার। সেটা পেলেই সে ঠিকঠাক পারফর্ম করবে। ধীরে ধীরে অভিজ্ঞ হয়ে উঠবে। পরিণত দেখাবে।’

মহেন্দ্র সিং ধোনি ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে সরে দাঁড়িয়েছিলেন। ২১ বছরের দিল্লির ক্রিকেটারকে ভবিষ্যতের ক্রিকেটার হিসেবে প্রজেক্ট করতে চাইছে ভারতীয় বোর্ড। কিন্তু তারপর থেকে আর সাফল্য নেই পান্টের। ব্যাটিংয়ের পাশাপাশি তার কিপিং নিয়েও এবার উঠছে প্রশ্ন।

Reneta

সৌরভ যতই পান্টকে সময় দেয়ার পক্ষপাতী হোন, ইশান কিশান ও সঞ্জু স্যামসনের মতো দুই উইকেটকিপার-ব্যাটসম্যান কিন্তু নিঃশ্বাস ফেলছেন তার ঘাড়ে।

সাঙ্গাকারা বলেছেন, ‘সহজ ব্যাপারটা যেমন সহজভাবে করা উচিত, তেমনই পান্টের উচিত নিজের দুর্বলতাগুলো খুঁজে বের করা। সেগুলো নিয়ে কাজ করলে তবেই পরিকল্পনা তৈরি করতে পারবে। একই সঙ্গে অতিরিক্ত চাপ নেয়াটাও ঠিক নয়।’

লঙ্কান সাবেক অধিনায়ক সেই সঙ্গে জুড়েছেন, ‘আমার তো মনে হয়, কোনো একজনের তাকে সাহায্য করা উচিত। যাতে তার ব্যাটিংয়ের ত্রুটি শুধরে নিতে পারে।’

এদিকে আবার ভিভিএস লক্ষ্মণ বলেছেন, ‘আমার যা মনে হয়, আইপিএলের আগে পর্যন্ত বোলিং নিয়েই যা পরীক্ষা-নিরীক্ষা চলবে। কিন্তু ব্যাটিংয়ের কথা উঠলে, পান্টকে ঘিরে কিন্তু অনেক প্রশ্ন থাকবে।’

Jui  Banner Campaign
ট্যাগ: কুমার সাঙ্গাকারাবাংলাদেশ -ভারত সিরিজরিশভ পান্টলিড স্পোর্টসসৌরভ গাঙ্গুলি
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রচলিত রাজনীতির বাইরে তারেক রহমানের এক ভিন্ন সন্ধ্যা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সুপার এইটে ভারত

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মাথায় টিউমার, জরুরি অস্ত্রোপচার- কেমন আছেন তানিয়া বৃষ্টি?

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস!

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

নির্বাচনের পর শেয়ারবাজারে বড় উত্থান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT