মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আবাদির বৈঠক হয়েছে। ওয়াশিংটন ডিসিতে বৈঠকে আইএস নির্মূল এবং পরবর্তী পরিকল্পনা নিয়ে আলোচনা করেন তারা।
ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্প ক্যাবিনেটের বৈঠকের সময় ইরানের সঙ্গে ওবামার পারমাণবিক সমঝোতা চুক্তির নিন্দা করেন ট্রাম্প। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের ইরাক ত্যাগ করা উচিত হয়নি বলেও মন্তব্য করেন ট্রাম্প।
ইরাকে আইএস দমনে প্রধানমন্ত্রী আবাদির প্রশংসা করে ট্রাম্প বলেন, তার শাসনামলের গত ৬ সপ্তাহে মসুলসহ ইরাকে আইএস বিরোধী অভিযান সফল হয়েছে।
ভবিষ্যত দুঃসময়ে ইরাক এবং তার জনগণকে ত্যাগ না করারও ঘোষণা দিয়েছেন ট্রাম্প।







