চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুঃসময়ে অর্থ নিয়ে সেই রতন কাহারের পাশে বাদশা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৯ অপরাহ্ণ ০৮, এপ্রিল ২০২০
বিনোদন
A A

গান যতোই বিখ্যাত হোক, কিংবা থাকুক সবার মুখে মুখে। তাতে সেই গানের স্রষ্টার কী আসে যায়? যদি তার মূল্যায়ণই না হয়! বহু বছর ধরে এভাবেই অবমূল্যায়িত হয়ে আসা একজন গীতিকবি, শিল্পী রতন কাহার। রীতিমত স্ত্রী সন্তানদের নিয়ে দুঃসময়েই কাটছিলো তার দিন। নানা তর্ক, বিতর্ক শেষে এবার তাঁকে সাহায্যে এগিয়ে এলেন ভারতীয় বিখ্যাত শিল্পী বাদশা।

সম্প্রতি ভারতীয় টি-সিরিজের ব্যানারে মুক্তি পাওয়া জনপ্রিয় শিল্পী বাদশার ‘লাল গেন্দা ফুল’ গানটি নিয়ে বেশ কয়েক দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় আলোচনা, সমালোচনা হচ্ছে। নিজের গানের সাথে বাদশা জুড়ে দিয়েছেন রতন কাহারের লেখা সত্তর দশকের ‘বড়লোকের বেটি লো’–লোকগানের দুটি লাইন। কিন্তু গানের কোথাও উল্লেখ করেননি তার নাম। বাদশা দুঃস্থ এই শিল্পীকে তার প্রাপ্য দেননি, এই অভিযোগও ওঠে।

তুমুল তর্ক বিতর্কের পর ভারতীয় শিল্পী রতন কাহার তার নিজের লেখা ও গাওয়া ‘লাল গেন্দা ফুল’ গানটি নিয়ে নিজের দুঃখ বেদনার কথাও জানান গণমাধ্যমে। চ্যানেল আই অনলাইনকেও একটি সাক্ষাৎকারে বাদশাকে নিয়ে ক্ষোভ উগড়ে দেন ৮৫ বছর বয়সী এই শিল্পী।

এই গান নিয়ে সমালোচনা ও সোশাল মিডিয়া বহু তর্ক-বিতর্কের পর বাদশা বিষয়টি নিয়ে মুখ খুলেন সোশাল মিডিয়ায়। তিনি দুঃখ প্রকাশ করেন এই বলে যে, ‘লাল গেন্দা ফুল’ গানটি যে রতন কাহারের লেখা তিনি জানতেন না। এরপর এই প্রবীন শিল্পী ও গীতিকারের সঙ্গে দেখা করারও ইচ্ছা পোষণ করেন।

তারই ধারাবাহিকতায় বাদশা যোগাযোগ করেন রতন কাহারের সঙ্গে। এই কাজের জন্য ক্ষমা চেয়েছেন তিনি। বুধবার সকালে চ্যানেল আই অনলাইনকে রতন কাহার জানান, ‘হ্যাঁ, বাদশা আমার সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি অত্যন্ত ভাল মানুষ, মহান শিল্পী। তিনি জানতেন না ‘লাল গেন্দা ফুল’ আমার লেখা। উনারই বা দোষ কী, আমাকে যারা চিনতেন, তারাই তো এই গানের উচিত মূল্যায়ণ করেননি। বাদশার উপর আমার আর ক্ষোভ নেই।’

এরইমধ্যে গত ৬ এপ্রিল বাদশা টাকা পাঠিয়েছেন বলেও জানান রতন কাহার। তিনি বলেন, বাদশা আমার সঙ্গে যোগাযোগ করে ব্যাংক অ্যাকাউন্ট নেন। ৬ তারিখে দেখি আমাকে তিনি ৫ লাখ রুপি পাঠিয়েছেন। আমি খুব খুশি হয়েছি। আমার পুরো শিল্পী জীবনে এমন মূল্যায়ন আমি কখনো পাইনি। বাদশার ভাল হোক।

Reneta

রতন কাহার জানান, বর্তমানে সব লকডাউন। বাদশা আমাকে জানিয়েছেন, দেশের অবস্থা ভাল হলে তিনি আমার বাড়িতে এসে সাক্ষাৎ করবেন। আমার অন্য গানগুলোও তিনি শুনতে চেয়েছেন।

এদিকে ‘লাল গেন্দা ফুল’ গানটির জন্য রতন কাহারকে ৫ লাখ রুপি পাঠালেও টি-সিরিজের ব্যানারে প্রকাশিত গানটির ‘অরিজিনাল লিরিকস’-এর ক্রেডিটে এখনো লেখা ‘বাংলা ফোক’।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাদশাভারতরতন কাহারলকডাউনলাল গেন্দা ফুললিড বিনোদনশিল্পী
শেয়ারTweetPin

সর্বশেষ

ম্যানসিটির হোঁচট, ২২ বছর পর চ্যাম্পিয়ন আর্সেনাল

মে ২০, ২০২৬

৪৩ বর্ষী গোলরক্ষক নিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে যাচ্ছে স্কটল্যান্ড

মে ১৯, ২০২৬

ট্রাম্পের পর এবার চীনে ভ্লাদিমির পুতিন

মে ১৯, ২০২৬

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন লোপেজ, আবেগঘন বার্তা ইয়ামালের

মে ১৯, ২০২৬

লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন ‘২৪ কে ’৭১ এর বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল: মাহফুজ আলম

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT