চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুঃখ ভুললেন মেসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৯ অপরাহ্ণ ২৪, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

সামনে গোলরক্ষক সেই ক্লদিও ব্র্যাভো, পেনাল্টি স্পটে সেই লিওনেল মেসি। কিকটা নেওয়ার আগে এক ঝটকায় বছর খানেক পিছনের স্মৃতি আওড়ানো মেসির জন্য তখন অস্বাভাবিক নয়! গত বছর শতবর্ষী কোপা আমেরিকার ফাইনাল, টাইব্রেকারে বলটা আর মেসির কথা শুনল না, উড়িয়ে চলে গেল বারের অনেকটা ওপর দিয়ে। আর্জেন্টিনারও ফাইনাল জেতা হলো না। এবার অবশ্য তেমন হলো না। শুক্রবার ভোরে আর্জেন্টিনার অধিনায়কের ঠাণ্ডা মাথার এক শটেই চিলিকে হারিয়ে লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে টেবিলের তিনে উঠে এসেছে এগার্ডো বাউজার দল।

ম্যাচটা যতটা না আর্জেন্টিনার জন্য কোপা আমেরিকার ফাইনালে হারের প্রতিশোধের ছিল, তার চেয়ে অনেক বেশি ছিল রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নেওয়ার টানা-পোড়েনের। তাতে মেসির একমাত্র গোলটি চিলির বিস্বাদের কারণ হয়ে থাকল।

বুয়েন্স আয়ার্সে ম্যাচে শুরু থেকেই দাপট ছিল স্বাগতিকদের। সপ্তম মিনিটে অবশ্য উল্টো রথের দেখা মিলেছিল। তখন পিছিয়ে পড়তে পারতো আর্জেন্টিনা। অ্যালেক্সিস সানচেজের ক্রসে হোসে ফুয়েনসালিদার হেড মেসিদের জালে ঢুকেছিল চার্লস আরানগিসের পা ঘুরে। কিন্তু সেটি অফসাইডের খাড়ায় বাতিলের খাতায় নাম লেখালে স্বস্তি মেলে স্বাগতিকদের।

Banglabid

ম্যাচের ১৪ মিনিটে মেসির দূরপাল্লার শটে ডি মারিয়া চিপ করার পর দেয়াল হয়ে দাঁড়ান গোলরক্ষক ব্র্যাভো। তার দুই মিনিট পর মেসির পেনাল্টিতে এগিয়ে যায় আর্জেন্টিনা। বল নিয়ে প্রতিপক্ষের বক্সে ঢুকে পড়া ডি মারিয়াকে বাজেভাবে ফেলে দিয়েছিলেন অতিথিদের হোসে ফুয়েনসালিদা। পেনাল্টির বাঁশি বাজাতে দ্বিতীয়বার ভাবেননি ব্রাজিলিয়ান রেফারি। জাতীয় দলের জার্সিতে যেটা মেসির ৫৮তম গোল।

প্রথমার্ধের শেষদিকে নিকোলাস ওটামেন্দি মেসির ফ্রি-কিকে গোলের একেবারে সামনে বল পেয়েও জাল খুঁজে নিতে পারেননি। ম্যানচেস্টার সিটির এই ডিফেন্ডারের সুযোগ হাতছাড়ার আগেপিছে আরো কয়েকটি আক্রমণ চালিয়েছিল আর্জেন্টিনা।

মধ্যবিরতির পর মিডফিল্ডার হোর্হে ভালদিভিয়াকে মাঠে নামিয়ে আক্রমণের ধার বাড়ায় চিলি। এসময় সানচেজের একটি ফ্রি-কিক পোস্ট দুর্ভাগ্যে কাটা পড়ে। গোলরক্ষক সার্জিও রোমেরোর একটি প্রচেষ্টায় একদফা বেঁচে যায় আর্জেন্টিনা। অতিথিদের ডি-বক্সের ভেতর থেকে মেসির একটি আলতো টোকাও জাল খুঁজে নিতে পারেনি। দুদলের আরো কয়েকটি সুযোগ তৈরি আর হাতছাড়ার মধ্য দিয়ে মেসির ওই এক গোলেই সমাপ্তি ঘটে ম্যাচের।

Reneta

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে এই জয়ে আলবিসেলেস্তারা ২২ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে উঠে এসেছে।

অন্য ম্যাচে পাউলিনহোর হ্যাটট্রিক ও নেইমারের এক গোলে উরুগুয়েকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। সেলেসাওরা ৩০ পয়েন্ট নিয়ে রাশিয়া বিশ্বকাপের টিকিট প্রায় নিশ্চিত করে ফেলেছে।

উরুগুয়ে সেখানে ২৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে। আর হামেস রদ্রিগেজের একমাত্র গোলে বলিভিয়াকে হারানো কলম্বিয়া ২১ পয়েন্ট নিয়ে চারে আছে। প্যারাগুয়ের কাছে ২-১ গোলে হেরে বসা ইকুয়েডর ২০ পয়েন্ট নিয়ে পাঁচে এবং চিলি ২০ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে ষষ্ঠ স্থানে নেমে গেছে।

কনমেবল অঞ্চলের ১০টি দেশের মধ্যে টেবিলের শীর্ষ চারটি দল সরাসরি রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নেবে। পঞ্চম দলটিকে দিতে হবে বাড়তি পরীক্ষা। প্লে-অফে খেলতে হবে ওশেনিয়া অঞ্চলের চ্যাম্পিয়নদের সঙ্গে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মেসি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিলেটে জঙ্গি আস্তানার সামনে সতর্ক পুলিশ, ঘটনাস্থলে সেনাবাহিনীর প্যারা-কমান্ডো

পরবর্তী

ময়মনসিংহে ট্রাক উল্টে নিহত ১০

পরবর্তী

ময়মনসিংহে ট্রাক উল্টে নিহত ১০

সড়ক দুর্ঘটনা

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT