চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দীর্ঘ ছুটির কারণেই মামলা জট: প্রধান বিচারপতি

পান্থ রহমানপান্থ রহমান
৪:২৪ পূর্বাহ্ন ১৭, এপ্রিল ২০১৫
বাংলাদেশ
A A

বিচারপতিদের দীর্ঘ ছুটি নিয়ে অসন্তোষ করেছেন প্রধান বিচারপতি এস কে সিনহা। বিচারালয়ে দীর্ঘ ছুটির কারণেই সর্বোচ্চ আদালতে ‘মামলা জট’ কমছেনা বলে মনে করেন তিনি। সবার সহযোগিতা পেলে ছুটি কমানোর ইস্যুতে কাজ করবেন বলেও জানান প্রধান বিচারপতি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের সংগঠনের বৈশাখি উৎসবে আইনজীবীদের দাবী এবং অভিযোগগুলো নিয়ে কথা বলেন প্রধান বিচারপতি। দেশের সর্বোচ্চ আদালতকে কার্যকর করতে তিনি কেবল বিচারকদের নয় বরং সবার সহযোগিতা চেয়েছেন। তিনি বলেন, “৩ লক্ষ মামলা নিয়ে আমরা বিলাসিতা করতে পারিনা। বছরে ১৮৬ দিন ছুটি নিতে পারি না। এর সাথে শুক্র-শনি যোগ করি, সরকারি ছুটি যোগ করি এবং একজন বিচারকের ২০ দিন ক্যাজুয়্যাল লিভ যোগ করি। তাহলে ছয় মাসেরও বেশি সময় ছুটি একজন বিচারক ভোগ করেন। এটা বাস্তবতা। এভাবে চলতে থাকলে আগামী ১০ বছরে ১০ লক্ষ মামলা হবে জমা হবে আদালতে।”

রাজনৈতিক দলগুলোও কখনো কখনো আইনের শাসনের পক্ষে থাকছে না উল্লেখ করে তিনি মামলা জট দূর করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। প্রধান বিচারপতি বলেন, আপনারা এক টোনে কথা বলেন না কেন? আপনাদের মধ্যে ইউনিটি না থাকলে সমস্যার সমাধান হবে না। সবাইকেই ‘রুল অব ল’ মানতে হবে। প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে নিয়ম কানুন মানতে হবে।

বাংলাদেশের সংষ্কৃতি ও বৈশাখি আয়োজনে জঙ্গী হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, “এদেশ এবং এদেশের সংবিধান এমন নয় এ ধরনের হামলায় থমকে যাবে।” আগামীবার সুপ্রিম কোর্টেই বৈশাখি মেলার সুপারিশও করেন আইনজীবীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসকে সিনহাপ্রধান বিচারপতি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

অতীতের ভুল নীতি ও দুর্নীতিতে স্বাস্থ্য ব্যবস্থা ‘মেরামতের অযোগ্য’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

এপ্রিল ১৯, ২০২৬

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড-২০২৬ এর আবেদন গ্রহণ শুরু ২০ এপ্রিল

এপ্রিল ১৯, ২০২৬

পাকিস্তানে কোনো প্রতিনিধি না পাঠানোর বার্তা ইরানের

এপ্রিল ১৯, ২০২৬
মন্ত্রিপরিষদ সচিবের নাম ভাঙিয়ে দূতাবাসে তথ্য চাওয়ার অভিযোগ

মন্ত্রিপরিষদ সচিবের নাম ভাঙিয়ে দূতাবাসে তথ্য চাওয়ার অভিযোগ

এপ্রিল ১৯, ২০২৬

তরুণদের শক্তিকে শক্তিশালী করা ছাড়া বাংলাদেশে এখন আর বিকল্প নেই: নাহিদ ইসলাম

এপ্রিল ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT